Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
উপাচার্য নিয়োগের দাবিতে চবিতে কমপ্লিট শাটডাউন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2024, 11:40 pm
Last modified: 17 September, 2024, 11:43 pm

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত

উপাচার্য নিয়োগের দাবিতে চবিতে কমপ্লিট শাটডাউন

কমপ্লিট শাটডাউনের সময় প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের মূল দুই ফটক বন্ধ থাকবে। উপাচার্য নিজে এসে তালা খুলে ক্যাম্পাসে ঢুকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
টিবিএস রিপোর্ট
17 September, 2024, 11:40 pm
Last modified: 17 September, 2024, 11:43 pm
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বারবার আল্টিমেটাম দেওয়ার পরেও উপাচার্য (ভিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা 'আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন', 'সবাই যখন স্বর্গে, চবি কেন মর্গে', 'ঢাবি, জাবি ভিসি পায়, চবি কেন পিছিয়ে যায়' ইত্যাদি স্লোগান দেন।

কমপ্লিট শাটডাউনের সময় প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের মূল দুই ফটক বন্ধ থাকবে। উপাচার্য নিজে এসে তালা খুলে ক্যাম্পাসে ঢুকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

চবি শিক্ষার্থী হাবিব উল্যাহ খালেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আহসান উল্যাহ হৃদয় ও নেয়ামত উল্যাহ ফারাবি।

নেয়ামত উল্যাহ ফারাবি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম হলো প্রধান দুটি স্তম্ভ। কিন্তু, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম ছাড়া প্রশাসনিক কার্যক্রমের কোনো মূল্য নেই। কিন্ত্‌ আমরা দেখেছি উপাচার্য না থাকলেও – বিনা বাধায় বিভিন্ন আর্থিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা পড়ার টেবিলে ও ক্লাসরুমে থাকার কথা। কিন্তু এমন অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে যে আমরা পড়াশোনা রেখে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। উপাচার্য নিয়োগ নিয়ে যারা কূটকৌশল অবলম্বন করছে– তাদের ছাড় দেওয়া হবে না। জাতির কাছে তাদের জবাব দিতে হবে। পাশাপাশি ফ্যাসিস্টের কোনো দোসরকে যদি নিয়োগ দেওয়া হয়, শিক্ষার্থীরা সেটা প্রতিহত করতেও প্রস্তুত রয়েছে।
  
মাস্টার্সের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, আমরা অনেকদিন ধরেই ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু, আমাদের কর্মসূচিতে কেউ ভ্রুক্ষেপ করছেন না। সকালেও আমরা আল্টিমেটাম দিয়েছিলাম– কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা আজকের এই আন্দোলন থেকে ঘোষণা দিচ্ছি, ভিসি এবং প্রোভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন চলবে এবং সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। উপাচার্যকে নিজে এসে তালা খুলতে হবে।
  
এর আগে সকাল ১০টায় চবির জিরো পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে সারাদিনেও কোনো ফলাফল না আসায়– এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। তারা শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ এসে একটি মিছিল নিয়ে চবির প্রশাসনিক ভবনে তালা দেন। পরে তারা চবির দুই নম্বর গেট এবং জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যেকোনো পরিবহন শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / কমপ্লিট শাটডাউন / উপাচার্য নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net