Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংলগ্ন সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ

বাংলাদেশ

ইউএনবি
14 September, 2024, 10:40 am
Last modified: 14 September, 2024, 10:42 am

Related News

  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির বাধায় ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
  • কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে ‘অবৈধভাবে পুশ-ইনের’ চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংলগ্ন সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ

ইউএনবি
14 September, 2024, 10:40 am
Last modified: 14 September, 2024, 10:42 am
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনসংলগ্ন সড়কটিকে 'শহীদ ফেলানি সড়ক' নামকরণ করা হয়েছে।

পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (পিএসি) নামে একটি সংগঠন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে পুলিশের বাধা উপেক্ষা ওই সড়কে নেমপ্লেট স্থাপন করে।

শুক্রবার বিকাল ৪টার দিকে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কে কিছু লোক জড়ো হতে থাকে। পুলিশ ও সেনা সদস্যরা ওই সড়কে অবস্থান নিয়ে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিকাল সাড়ে ৪টার দিকে পিএসির নেতাকর্মীরা নেমপ্লেট লাগাতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের 'দিল্লি না ঢাকা/ ঢাকা ঢাকা' বলে স্লোগান দিতে শোনা যায়।

একপর্যায়ে সড়কে 'শহীদ ফেলানি সড়ক' লেখা একটি নেমপ্লেট বসানো হয়। 

বাংলাদেশি কিশোরী ফেলানী দিল্লিতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। একদিন পর তার লাশ বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ফেলানীর লাশ কাঁটাতারে কয়েক ঘণ্টা ঝুলে ছিল। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ আলোড়ন তুলেছিল দেশ-বিদেশের সংবাদমাধ্যমে।

সম্প্রতি বিএসএফের আট দিনের ব্যবধানে সীমান্তে দুটি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণ দাস (১৩) নামে এক কিশোরী বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫ এর বিধানের লঙ্ঘন বলেও এতে উল্লেখ করা হয়।

এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করা, দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

Related Topics

টপ নিউজ

শহীদ ফেলানি সড়ক / বিএসএফ / সীমান্ত হত্যা / ফেলানী হত্যা / ভারতীয় হাই কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির বাধায় ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
  • কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে ‘অবৈধভাবে পুশ-ইনের’ চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net