Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন

বাংলাদেশ

ইউএনবি
12 September, 2024, 10:10 pm
Last modified: 15 September, 2024, 04:30 pm

Related News

  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • কেজিডিসিএল এবং কাফকো’র মধ্যে গ্যাস বিক্রির চুক্তি সই

সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।
ইউএনবি
12 September, 2024, 10:10 pm
Last modified: 15 September, 2024, 04:30 pm
সামিট পাওয়ারের একটি ভাসমান স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট। ছবি: সৌজন্যে

সামিট গ্রুপ এলএনজি টার্মিনাল নামে পরিচিত তার ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামত সম্পন্ন করেছে। তবে এলএনজি আমদানি করতে পেট্রোবাংলার সময় লাগার কারণে এখান থেকে সেবা পেতে আরও ২০ দিন সময় লাগবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

এতে বলা হয়, সামিট আনন্দের সঙ্গে জানাচ্ছে, সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি প্রাইভেট লিমিটেড (এসএলএনজি) এখন জাহাজ থেকে জাহাজে স্থানান্তর এবং এলএনজির পুনঃগ্যাসিফিকেশনের জন্য প্রস্তুত। এর ফলে  জাতীয় গ্রিডে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনরায় গ্যাসীকৃত এলএনজি পাঠানো যাবে।

এতে আরও বলা হয়, শিল্প খাতে বিদ্যুৎ, সার ও গ্যাসের চাহিদা মেটাতে এসএলএনজির জাতীয় গুরুত্ব বিবেচনা করে সামিটের কর্মকর্তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুনরায় চালু করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

চলতি বছরের ২৩ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাত হানার কারণে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তর কৌশলগতভাবে এড়ানো হয়। এর কয়েকদিন পর ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শত শত টন ওজনের একটি ভাঙা ভাসমান পন্টুন সামিটের এফএসআরইউতে বারবার আঘাত করলে ব্যালাস্ট পানির ট্যাংকের ক্ষতি হয়।

এলএনজি টার্মিনাল পুনরায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত হলেও এর সুফল পেতে প্রায় ২০ দিন সময় লাগবে, কারণ সরকারকে এর সেবা গ্রহণের জন্য বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হয়।

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সামিট গ্রুপের এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। এটি আবার উৎপাদন শুরুর অপেক্ষায় রয়েছে।

টার্মিনালে উৎপাদন শুরু করতে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে প্রায় ২০ দিন সময় লাগবে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

এলএনজি টার্মিনাল / সামিট গ্রুপ / পেট্রোবাংলা / ঘূর্ণিঝড় রিমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • কেজিডিসিএল এবং কাফকো’র মধ্যে গ্যাস বিক্রির চুক্তি সই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net