Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর হবে: আইজিপি

বাংলাদেশ

ইউএনবি
10 September, 2024, 09:55 pm
Last modified: 14 September, 2024, 06:10 pm

Related News

  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর হবে: আইজিপি

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলমত নির্বিশেষে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সম্ভাব্য বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।
ইউএনবি
10 September, 2024, 09:55 pm
Last modified: 14 September, 2024, 06:10 pm
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: পুলিশ সদর দপ্তরের সৌজন্যে

জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রুদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল পুলিশ ইউনিটকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলমত নির্বিশেষে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সম্ভাব্য বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ প্রধান বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান 'জিরো টলারেন্স'। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, এসবি, সিআইডি, র‌্যাব ও জেলা পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পুলিশ সদর দপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত বিষয়টি মনিটরিং করছে।

তিনি বলেন, দেশে যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাস আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর ও সতর্ক রয়েছে।

পুলিশ বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা বলেন, জঙ্গি ও জামিনে থাকা অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে না পড়ে, সেদিকে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো তীক্ষ্ণ নজর রাখছে। অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়মিত মনিটরিং করছে।

দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ডের মাধ্যমে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অপরাধীকে গ্রেপ্তারসহ তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Related Topics

টপ নিউজ

আইজিপি / সাম্প্রদায়িক / সম্প্রীতি / বাংলাদেশ পুলিশ / মো. ময়নুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net