Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সেন্টমার্টিনের নৌ-রুটে যাত্রীবাহী ট্রলারে আবারও মিয়ানমার থেকে গুলিবর্ষণ

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
10 September, 2024, 05:20 pm
Last modified: 10 September, 2024, 05:33 pm

Related News

  • ২৭ দিনের লড়াই শেষ: মারা গেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হুজাইফা
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • নাফ নদী থেকে ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল 'আরাকান আর্মি'
  • ৮ দিন পর টেকনাফ–সেন্ট মার্টিন নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহন শুরু
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার

সেন্টমার্টিনের নৌ-রুটে যাত্রীবাহী ট্রলারে আবারও মিয়ানমার থেকে গুলিবর্ষণ

এর আগে মিয়ানমারে চলমান সংঘাতের জেরে গত ১ জুন বিকেলে পণ্যসহ ১০ যাত্রীর এক ট্রলার লক্ষ্য করে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে প্রথমবারের মতো গুলিবর্ষণ করা হয়। 
কক্সবাজার প্রতিবেদক
10 September, 2024, 05:20 pm
Last modified: 10 September, 2024, 05:33 pm
প্রতীকি ছবি/সংগৃহীত

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রীবাহী একটি ট্রলারে আবারও মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আব্দুর রশিদের মালিকাধীন যাত্রীবাহী ট্রলারটি নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে– এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন, সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি জানান, সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী সার্ভিসের একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ট্রলারে থাকা লোকজন প্রাণ বাঁচাতে শুয়ে পড়ে, ফলে এ ঘটনায় কেউ হতাহত না হয়নি, যদিও ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে। পরে নৌযানটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভীড়ে যাত্রীদের নামিয়ে দেয়। তবে মিয়ানমার থেকে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে– তা জানা যায়নি। যদিও রাখাইন রাজ্যের অধিকাংশ এখন আরাকান আর্মির দখলে বলে শোনা যাচ্ছে।

এ ঘটনার পর আবারও টেকনাফ-সেন্টমাটিন নৌরুটে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

ট্রলারের থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, 'সেন্টমার্টিন থেকে অসুস্থত মাকে নিয়ে কক্সবাজারে চিকিৎসার জন্য ট্রলারে করে টেকনাফে রওনা হই। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছলে– হঠাৎ করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করে। এতে ট্রলারে থাকা ৫০-৬০ যাত্রী চিৎকার শুরু করে। অনেকে কান্নাকাটি করে ট্রলারের পাটাতনে শুয়ে পড়ে। ওইদিক থেকে অন্তত ৫০ রাউন্ড মতো গুলি ছোড়ে। এতে ট্রলারের একটি কাঠ ভেঙে পরে।

জলসীমায় ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ার বিষয়টি খোঁজখবর নেওয়া বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, 'সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি এখন শুনেছি। বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি।'

এর আগে মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এবছরের ১ জুন বিকেলে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হওয়া পণ্যসহ ১০ যাত্রীর এক ট্রলার লক্ষ্য করে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে প্রথমবারের মতো গুলিবর্ষণ করা হয়। 

এরপর ৫ জুন সেন্টমার্টিনের স্থগিত হওয়া একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ফলাফল নির্ধারণের জন্য ভোটগ্রহণ হয়। আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করে একই পয়েন্টে ফের গুলি করা হয়।
 
৮ জুন আরও একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি করা হয় একই পয়েন্টে। ১১ জুন একটি স্পিড বোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ হয়। সর্বশেষ গত ১৭ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকার অতিক্রমের সময় ট্রলার দুটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল। প্রতিটি গুলিবর্ষণের ঘটনাই বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমায় ঘটেছে।

 

Related Topics

টপ নিউজ

ট্রলার / মিয়ানমার থেকে গুলি / বাংলাদেশের জলসীমা / টেকনাফ-সেন্টমার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ২৭ দিনের লড়াই শেষ: মারা গেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হুজাইফা
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • নাফ নদী থেকে ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল 'আরাকান আর্মি'
  • ৮ দিন পর টেকনাফ–সেন্ট মার্টিন নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহন শুরু
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net