Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
যাত্রী কমে যাওয়ায় অর্ধেকে নেমেছে ভারতগামী ফ্লাইট

বাংলাদেশ

জহির রায়হান
10 September, 2024, 10:20 am
Last modified: 10 September, 2024, 10:43 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

যাত্রী কমে যাওয়ায় অর্ধেকে নেমেছে ভারতগামী ফ্লাইট

কিছু প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, ভারতে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখবে
জহির রায়হান
10 September, 2024, 10:20 am
Last modified: 10 September, 2024, 10:43 am
প্রতীকী ছবি: সংগৃহীত

যাত্রী কমে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকরি প্রতিষ্ঠানগুলো ভারতে তাদের ফ্লাইট পরিচালনা অর্ধেকে নামিয়ে এনেছেন। কিছু প্রতিষ্ঠান আবার সিদ্ধান্ত নিয়েছে, ভারতে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় ভারত।এরপর সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু হলেও ভিসাপ্রাপ্তির সংখ্যা অনেক কমে গেছে। তাই যাত্রী সংকটে ফ্লাইটের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে বলে জানায় এয়ারলাইন্সগুলো।

বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাগুলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনাকারী বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস প্রধান মেস-বাহ-উল ইসলাম টিবিএসকে বলেন, "যাত্রী কম থাকায়  আগামী ১৬ তারিখ থেকে আমাদের কলকাতা ফ্লাইট বন্ধ করে দিচ্ছি। এই রুটে আমাদের প্রতিদিন একটি করে ফ্লাইট চলতো। এরপর গত ১ আগস্ট থেকে সপ্তাহে ৩টি করে পরিচালিত হচ্ছে।"

তিনি বলেন, "ভিসা না পাওয়ায় অনেকেই ভারতে যেতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কলকাতায় ফ্লাইট চালু করা হবে।"

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম টিবিএসকে বলেন, "গত দুই সপ্তাহ ধরে যাত্রী কম হওয়ায় আমরা পরিকল্পনা করে আমাদের ফ্লাইট সংখ্যা কমিয়েছি। আমাদের কলকাতায় প্রতিদিন দুটি করে ফ্লাইট ছিল, এখন একটি করে পরিচালিত হচ্ছে। দিল্লিতে সপ্তাহে ৩টি ফ্লাইট ছিল, এখন ১টি; চেন্নাইতেও ৩টির পরিবর্তে এখন সপ্তাহে ১টি করে পরিচালিত হচ্ছে।"

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে,  ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়ে যেগুলো যাচ্ছে– সেখানেও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পাওয়া যাচ্ছে। তবে,এসব রুটে ঢাকায় ফেরার সময় কিছুটা বেশি যাত্রী পাওয়া যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, "আমাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছি। ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ এখন। অন্য ভিসাও বন্ধ, যার কারণে ঢাকা থেকে কলকাতায় ১৪টি ফ্লাইট অপারেট হতো সপ্তাহে, এখন সেটি ৬টিতে নেমে এসেছে।" 

এছাড়া, চট্টগ্রাম থেকে কলকাতায় প্রতিদিন ১টি করে ফ্লাইট ছিল সেটাও বন্ধ আছে। ঢাকা থেকে চেন্নাইতে সপ্তাহে ১১টি ফ্লাইট ছিল, যা এখন ৫টি নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

মো. কামরুল ইসলাম আরও বলেন, "যাত্রী সামনে আরও কমবে কমবে। প্রায় মাস খানেক ধরে যাত্রী সংকট। ভারতের ভিসা পাওয়াতে  এখন যে সমস্যা হচ্ছে, আমরা আশা করি দুই দেশের নীতি নির্ধারকরা এটার দ্রুত সমাধান করবেন। আমরা যাত্রী সংকটে এখন অনেক ক্ষতির সম্মুখিন।"

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়।এরপর সীমিত পরিসরে চালু করে জমা থাকা পাসপোর্টগুলো যাত্রীদের ফেরত দেওয়া হয়। তবে পাসপোর্ট ফেরত পাওয়াদের একটি বড় অংশ ভিসা পাওয়া থেকে বঞ্চিত হন।

সম্প্রতি ভারত সরকার শুধু মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় যারা শুধু ভ্রমণ কিংবা অন্য কাজে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তারা বঞ্চিত হচ্ছেন। এ কারণে ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
 

Related Topics

টপ নিউজ

ভারতীয় ভিসা / ফ্লাইট / ভারতগামী যাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net