Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
এবার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2024, 02:10 pm
Last modified: 09 September, 2024, 02:53 pm

Related News

  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল
  • একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

এবার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

আজ ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
09 September, 2024, 02:10 pm
Last modified: 09 September, 2024, 02:53 pm
নিহত কিশোরের নাম শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫)। ছবি: ইউএনবি

গত সপ্তাহে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কিশোরী নিহত হওয়ার পর এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর ) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫)। জয়ন্ত উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। 

এ ঘটনায় জয়ন্তের বাবা মহাদেবসহ একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ আহত হয়েছেন। 

তারা ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে জয়ন্ত ঘটনাস্থলেই মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান।

জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও বাংঠু মোহাম্মদ আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, 'বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।'

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, 'এমন একটি ঘটনা ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে ।'

এর আগে ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা দাস (১৬)। নিহত হওয়ার প্রায় ৪৫ ঘণ্টা পর ৩ সেপ্টেম্বর তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

Related Topics

টপ নিউজ

ঠাকুরগাঁও / সীমান্ত হত্যা / বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি / বিএসএফ / বিএসএফের গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদে পড়বে: মির্জা ফখরুল
  • আপনাদের জন্য প্রথম শহীদ হতে হলে আমিই হব: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল
  • একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net