Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হলেন মো. জসীম উদ্দিন

বাংলাদেশ

ইউএনবি
08 September, 2024, 02:25 pm
Last modified: 08 September, 2024, 02:27 pm

Related News

  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • রোববারের মধ্যে নিয়োগপত্র দেওয়ার দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হলেন মো. জসীম উদ্দিন

দেশে-বিদেশে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত জসীম উদ্দিন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চীনে ও একই সঙ্গে মঙ্গোলিয়ায় দায়িত্ব পালন করছিলেন।
ইউএনবি
08 September, 2024, 02:25 pm
Last modified: 08 September, 2024, 02:27 pm
ছবি: ইউএনবি।

দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে মো. জসীম উদ্দিনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৯৯৪ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন কূটনীতিক জসীম।

দেশে-বিদেশে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত জসীম উদ্দিন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চীনে ও একই সঙ্গে মঙ্গোলিয়ায় দায়িত্ব পালন করছিলেন।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রিসে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় গ্রিসের পাশাপাশি মাল্টা প্রজাতন্ত্র ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে; ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে এবং ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব ও কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর মধ্যে তিনি দেশেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের দায়িত্বে ছিলেন। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ঢাকায় দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন মো. জসীম উদ্দিন।

পরবর্তীতে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরব্যাপী কোর্সে অংশ নেন।

সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও গত ১ সেপ্টেম্বর তাকে বিদায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক বিদায় নেওয়ার একদিন পরই মাসুদ মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

বিগত সরকার ২০২২ সালের ৬ ডিসেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র সচিব / ২৭তম / পররাষ্ট্র মন্ত্রণালয় / জসিম উদ্দিন / নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • রোববারের মধ্যে নিয়োগপত্র দেওয়ার দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net