Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
তিনি পদত্যাগ করলেন কোথায়? আর উড়ানই বা দিলেন কোত্থেকে? 

বাংলাদেশ

জাহিদ নেওয়াজ খান
05 September, 2024, 01:05 pm
Last modified: 05 September, 2024, 01:47 pm

Related News

  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • ‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটন মন্ত্রী মিল্লাত
  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

তিনি পদত্যাগ করলেন কোথায়? আর উড়ানই বা দিলেন কোত্থেকে? 

১৫ বছরের দীর্ঘ এ শাসনকাল যা একসময় অটল মনে হয়েছিল, তা শেষ হয়েছে নতুন সরকার গঠনের মাত্র সাত মাসের মাথায়। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তিনি পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। 
জাহিদ নেওয়াজ খান
05 September, 2024, 01:05 pm
Last modified: 05 September, 2024, 01:47 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার এক মাস পূর্ণ হয়েছে আজ। কিন্তু এখনও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ কর্মকর্তারা।

গত ৫ আগস্টে তার পতনের আনুষ্ঠানিক বিবৃতিটি ছিল মাত্র কয়েকটি শব্দে— 'শেখ হাসিনা পদত্যাগ করেছেন'। এরপর থেকে গণমাধ্যম তো নয়ই, অন্য কোনো জায়গাতেও আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

বঙ্গভবন থেকে শুধু বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

তবে সেই পদত্যাগপত্র কখন, কোথায় তিনি স্বাক্ষর করেছিলেন? তিনি কি নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন?— প্রশ্নগুলোর উত্তর জানতে বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলেছে টিবিএস। 

প্রথমেই দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিয়ে নেয়া যাক এবং সেটা হলো 'না'। উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনা সেদিন বঙ্গভবনে যাননি এবং নিজে পদত্যাগপত্রও জমা দেননি। একজন শীর্ষ সরকারি আমলা পদত্যাগপত্রটি তার হয়ে বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন। 

রাষ্ট্রপতি সেদিন তার পদত্যাগপত্র গ্রহণ করে সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের ১৫ বছরের টানা শাসনের সমাপ্তি ঘটে।

তবে বিষয়টা এতটাও সহজ ছিল না। 

এক বিশাল জনরোষ ও অভ্যুত্থান শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে। আন্দোলন শুরু হয়েছিল ছোট্ট একটি দাবি নিয়ে—সরকারি চাকরিতে কোটা সংস্কার। কিন্তু ১৬ জুলাইয়ের পর সেই আন্দোলন অন্য মোড় নেয়। শত শত বিক্ষোভকারী নিহত হন যাদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ ছাত্র, এমনকি মারা গেছে কিছু শিশুও। 

তখন থেকেই মানুষের এক দফা এক দাবি; শেখ হাসিনার পদত্যাগ।

১৫ বছরের দীর্ঘ এ শাসনকাল যা একসময় অটল মনে হয়েছিল, তা শেষ হয়েছে নতুন সরকার গঠনের মাত্র সাত মাসের মাথায়। ছাত্র ও জনগণের তীব্র আন্দোলনের মুখে তিনি পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। 

বিশ্লেষকদের মতে, ৩ আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তারা যখন সিদ্ধান্ত নেন যে তারা আর গুলি চালাবেন না বরং দেশের মানুষের পাশে দাঁড়াবেন— তখনই আসলে শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা বেজে যায়। 

৫ আগস্ট দুপুরের দিকে, বাহিনী প্রধানদের সাথে দুই ঘণ্টার উত্তপ্ত আলোচনা শেষে, শেখ হাসিনা শেষমেশ পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। সময় তখন প্রায় দুপুর ১২:৩০।

এরপর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) গণভবনের কাছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের একটি স্থানে নিয়ে যায় তাকে। সেখানে ইটের স্তূপের পাশে একটি হেলিকপ্টার অপেক্ষমাণ ছিল।

শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা চারটি স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে ওঠেন, চারপাশে ঘিরে নিরাপত্তা বেষ্টনী। হেলিকপ্টারটি কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নিয়ে যায় । তারপর সেখান থেকে একটি সি-১৩০ কার্গো বিমানে করে আগরতলা, ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

এর আগেই ইন্টারনেট বন্ধ করে দেয়ায় তখনও সাধারণ মানুষ তার পদত্যাগের ব্যাপারে কিছু জানেন না। ভারতে পৌঁছানোর পরই তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

মূল লেখা থেকে অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / সরকার পতন / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • ‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটন মন্ত্রী মিল্লাত
  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net