Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
১১ দফা দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
01 September, 2024, 03:10 pm
Last modified: 01 September, 2024, 03:17 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: গ্রাহকদের বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

১১ দফা দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, আমরা দীর্ঘ ১০ বছর ধরে ১১ দফা দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি পূরণ না হওয়ায় এবার আন্দোলনে নেমেছি। 
গাজীপুর প্রতিনিধি
01 September, 2024, 03:10 pm
Last modified: 01 September, 2024, 03:17 pm
ছবি: টিবিএস

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে পিপল সিরামিকস কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। 

এরপর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকের যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, আমরা দীর্ঘ ১০ বছর ধরে ১১ দফা দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি পূরণ না হওয়ায় এবার আন্দোলনে নেমেছি। 

এ বিষয়ে কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। 

Related Topics

টপ নিউজ

বিক্ষোভ কর্মসূচি / শ্রমিক আন্দোলন / গাজীপুর / টঙ্গী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: গ্রাহকদের বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net