Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় নেওয়া উচিত নয়: জামায়াত আমির

বাংলাদেশ

ইউএনবি
27 August, 2024, 07:35 pm
Last modified: 27 August, 2024, 07:36 pm

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • জাতিসংঘ অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • উসকানিতে পা না দিয়ে ধৈর্য-সংযমের সঙ্গে লংমার্চ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় নেওয়া উচিত নয়: জামায়াত আমির

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী, প্রশাসনসহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে এগুলো ঠিক করতে হবে।
ইউএনবি
27 August, 2024, 07:35 pm
Last modified: 27 August, 2024, 07:36 pm
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত সময় দেওয়া উচিত।

এই সময় খুব দীর্ঘ বা খুব কমও হওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনের আগে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামতের জন্য তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) যুক্তিসঙ্গত সময় পাওয়া উচিত।'

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মগবাজারের একটি কার্যালয়ে ভারতীয় গণমাধ্যমে কর্মরত কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী, প্রশাসনসহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে এগুলো ঠিক করতে হবে।

তিনি বলেন, 'আসুন আমরা সবাই এ বিষয়ে (নির্বাচন) ধৈর্য ধারণ করি।'

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়া উচিত হয়নি। এটা একজন রাজনীতিবিদের জন্য শোভনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'তিনি (শেখ হাসিনা) দেশ ছেড়ে না গেলে ভালো হতো। গণভবনে জনতা উপচে না পড়লেও ভালো হতো।'

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে রওনা হওয়ার পরপরই হাজার হাজার মানুষ তার সরকারি বাসভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে এবং অনেককে সেখানে যা পেয়েছে লুটপাট করতে দেখা গেছে।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ভেতরে যে বিক্ষোভ হয়েছে তা 'সাংঘর্ষিক' বলে নিন্দা জানান জামায়াত আমির।

তিনি জোর দিয়ে বলেন, 'আমার মনে হয় না সুস্থ মনের কোনো মানুষ এটা করতে পারে। যারা এই কাজ করেছেন, তাদের ক্ষমা করা যায় না।'

বিক্ষোভকারীদের 'ভারতীয় দালালরা... সাবধান' এবং 'আমরা ভিসা চাই' স্লোগানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শফিকুর বলেন, তাদের দাবি পরস্পরবিরোধী। 'তারা কীভাবে কিছু ভারতীয় দালাল বলে সম্বোধন করে একই সঙ্গে ভারতীয় ভিসা চায়?'

তিনি বলেন, 'আমরা কাউকে কোনো দেশের দালাল হিসেবে ট্যাগ দিতে পছন্দ করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।'

সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ দিয়ে ভারতের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশেষ করে ফেনী ও কুমিল্লায় চলমান ভয়াবহ বন্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটাই একমাত্র কারণ নয়।'

তিনি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার জন্য তিনটি বিষয়কে দায়ী করেছেন- অতিরিক্ত বৃষ্টিপাত, হঠাৎ করে বাঁধের পানি ছেড়ে দেওয়া এবং ভারতের পক্ষ থেকে আগাম সতর্কতার অভাব। বোঝাই যাচ্ছে, পানি ছাড়ার প্রয়োজন ছিল। কিন্তু ভারত নিম্ন অববাহিকার বাংলাদেশকে আগেই সতর্ক করতে পারত।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের একে অপরকে সাহায্য করতে হবে।

শফিকুর রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার দলের নেতাকর্মীরা কীভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরসহ হিন্দু মন্দিরগুলো পাহারা দিয়েছে তার বর্ণনা দেন তিনি।

সম্প্রতি মন্দির, হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমরা বলব না যে কিছুই হয়নি। একই সঙ্গে বলতে হবে অতিরঞ্জন হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / জামায়াত / ভিসা / বাঁধ / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • জাতিসংঘ অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • উসকানিতে পা না দিয়ে ধৈর্য-সংযমের সঙ্গে লংমার্চ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net