Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ফেনীতে বন্যায় ৬৪ হাজার গবাদিপশুর মৃত্যু, প্রাণিসম্পদের ক্ষতি ৩৯১ কোটি টাকা

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
27 August, 2024, 06:10 pm
Last modified: 27 August, 2024, 06:14 pm

Related News

  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

ফেনীতে বন্যায় ৬৪ হাজার গবাদিপশুর মৃত্যু, প্রাণিসম্পদের ক্ষতি ৩৯১ কোটি টাকা

ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলাম খোকন বলেন, ‘ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণিসম্পদ খাতে। যা পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। শুধু মাংস নয়; দুধ, ডিম ইত্যাদি থেকে ফেনীবাসীকে বঞ্চিত হতে হবে।’
মিজানুর রহমান ইউসুফ
27 August, 2024, 06:10 pm
Last modified: 27 August, 2024, 06:14 pm
ফেনীর ছাগলনাইয়ায় পানিতে ঘেরা বসতবাড়ি। ২৩ আগস্ট, ২০২৪। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

ফেনী জেলায় ভয়াবহ বন্যায় ৬টি উপজেলা পানিতে তলিয়ে ৬৪ হাজার ১৬১টি গবাদিপশু ও ২৩ লাখ চার হাজার ৪১০টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। এতে প্রাণিসম্পদ খাতে প্রায় ৩৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যার ফলে আয় ও পুঁজি হারিয়ে পথে বসেছেন দুই হাজারেরও বেশি খামারী। খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্যা-পরবর্তী সময়ে তাদেরকে বিশেষ প্রণোদনা না দিলে এ খাতটি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মানবেতর জীবনযাপন করতে হবে হাজার হাজার শ্রমিককে।

সাম্প্রতিক বন্যায় ফেনী জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। জেলার ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, ফেনী সদর, দাগনভূঞা উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ বাড়িঘর, দোকানপাট ডুবে গেছে।

এমনকি একতলা পর্যন্ত পাকা বাড়ি তলিয়ে গেছে পানির নিচে। স্রোতের তোড়ে শতশত মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে খামারীদের।

ফেনী জেলা প্রাণিসম্পদ দপ্তরের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফেনীর ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৫টি ইউনিয়নে ৩৮ হাজার ৭৩১টি গরু, ১২৯টি মহিষ, ১৫ হাজার ৬০৪টি ছাগল ও ৩৫৬টি ভেড়া মারা গেছে।

এছাড়াও ১৭ লাখ ৩১ হাজার ৮১০টি মুরগি ও এক লাখ ৯৬ হাজার ৪৭২টি হাঁস মারা গেছে। সবমিলিয়ে মৃত পশুপাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৩০২ কোটি ৬৭ লাখ ৯২ হাজার টাকা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৯ লাখ ১৩ হাজার ৩১৩টি গবাদিপশু ও হাঁস-মুরগি বন্যায় আক্রান্ত হয়েছে। এছাড়াও এক হাজার ৯৯২টি গবাদিপশুর খামারের ১৩ কোটি ১৭ লাখ টাকার এবং এক হাজার ৬২৩টি হাঁস-মুরগির খামারের ১০ কোটি ৯৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও তিন হাজার ৯৫০ টন পশুপাখির খাবার বিনষ্ট হয়েছে যার বাজারমূল্য ২৩ কোটি ২৫ লাখ টাকা। তাছাড়া দুই হাজার ৫৫০ টন খড়, এক লাখ ৮৪ হাজার ২১০ টন ঘাস বিনষ্ট হয়েছে। প্লাবিত হয়েছে ২৮৫ একর চারণভূমি।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেলায় প্রাণিসম্পদ খাতে মোট ক্ষতি হয়েছে ৩৯১ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা।

বন্যায় সদরের অ্যাকাডেমি রোডে অবস্থিত জেলা প্রাণিসম্পদ অফিসও ডুবে গেছে। ফেনী সদর উপজেলার কার্যালয় ৩-৪ ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। এতে মেশিনরিজ ও অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলাম খোকন বলেন, 'ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণিসম্পদ খাতে। যা পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। শুধু মাংস নয়; দুধ, ডিম ইত্যাদি থেকে ফেনীবাসীকে বঞ্চিত হতে হবে।'

বর্তমানে গো-খাদ্যের চরম সংকট চলছে জানিয়ে তিনি বলেন, 'অনেক পশু খাবারের অভাবেও মারা যাচ্ছে। আমরা অফিসারদের সঙ্গে আলোচনা করে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ফেনী / বন্যায় ক্ষয়ক্ষতি / বন্যা / বন্যায় ক্ষতি / গবাদিপশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net