Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ

27 August, 2024, 03:20 pm
Last modified: 27 August, 2024, 03:21 pm

Related News

  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা

নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

এ ধারা ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের সময় নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
27 August, 2024, 03:20 pm
Last modified: 27 August, 2024, 03:21 pm
ফাইল ছবি: বাসস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন, ২০২২ এর ৯ ধারায় দেওয়া দায়মুক্তির বিধান কেন অবৈধ ও সংবিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ ধারা ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের সময় নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

আজ (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের যৌথ হাইকোর্ট বেঞ্চ থেকে এই রুল জারি করা হয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

কেবিনেট সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

১৮ আগস্ট ধারা-৯ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে রিটটি করেন আইনজীবী আব্দুল্লাহ সাদিক, জিএম মোজাহিদুর রহমান, মুহাম্মদ মিসবাহ উদ্দিন, মো. জোবায়দুর রহমান, মোহাম্মদ নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ সাজ্জাদ সরোয়ার, মো. মুজাহেদুল ইসলাম, মো. মিজানুল হক ও মীর কেএম নুরুন নবী।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, "ধারা ৯ অনুযায়ী, পূর্বের সার্চ কমিটি সুপারিশের ভিত্তিতে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ বৈধ ঘোষণা করে এবং আদালতকে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার নিষেধাজ্ঞা দেয়।"

বাদী পক্ষের দাবি, ধারা ৯ বিচারিক পর্যালোচনার অধিকার ক্ষুন্ন করে এবং বিচার বিভাগের ক্ষমতাকে সীমিত করে।

অ্যাডভোকেট মনির বলেন, "এই ধারা সংবিধানের ২৬, ২৭, এবং ৩১ ধারা বিরোধী এবং কর্তৃত্ববিভাগ ও বিচারিক স্বাধীনতার নীতির বিরুদ্ধে। এটি বিচার বিভাগের কর্তৃত্বকে নস্যাৎ করে এবং এটি সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী।"
 
Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / নির্বাচন কমিশনার / হাইকোর্টের রুল জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net