Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের পাওনা ৮০০ মিলিয়ন ডলার

বাংলাদেশ

ব্লুমবার্গ
23 August, 2024, 07:00 pm
Last modified: 23 August, 2024, 07:17 pm

Related News

  • রূপপুরের প্রথম ইউনিটে ১৬ এমপিএ চাপে ভালভ পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষা ১৮ এমপিএতে
  • গৌতম আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী এখন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং
  • কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে
  • কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি

বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের পাওনা ৮০০ মিলিয়ন ডলার

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
ব্লুমবার্গ
23 August, 2024, 07:00 pm
Last modified: 23 August, 2024, 07:17 pm
ভারতের আহমেদাবাদে আদানি গ্রুপের সদর দপ্তর। ছবি: ধীরাজ সিং/ব্লুমবার্গ

বাংলাদেশের কাছে ভারতীয় বিলিয়নেয়ার গৌতম আদানির বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আদানি পাওয়ারের প্রায় ৮০০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত।

তিনি বলেন, 'টাকা না দিলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।'

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্ট কয়েকজন জানান, আদানি গ্রুপের এখন পর্যন্ত সরবরাহ লাইন বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ না করলে প্রতিষ্ঠানটি (আদানি) ঋণদাতা এবং কয়লা সরবরাহকারীদের চাপে পড়বে।

এ সমস্যা সমাধানে আদানি পাওয়ার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলেও জানিয়েছে তারা।

বাংলাদেশের কাছে তাদের পাওনা সম্পর্কে জানতে চেয়ে আদানি গ্রুপের একজন প্রতিনিধির কাছে করা ই-মেইলের জবাব পাওয়া যায়নি।

ভূ-রাজনৈতিক ঝুঁকি

অর্থ পরিশোধে এই বিলম্বের ফলে আদানি গ্রুপ যে আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখোমুখি হচ্ছে তা বলাই বাহুল্য। কারণ আদানি গ্রুপ এখন বাংলাদেশ ছাড়াও ভারতের অন্যান্য প্রতিবেশী দেশ, যেমন: শ্রীলংকা, ভুটান ও নেপালসহ সারাবিশ্বে নিজেকে প্রসারিত করছে।

২০২২ সালে গৌতম আদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গোড্ডায় বিদ্যুৎ প্রকল্প চালু হওয়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ রূপকল্পের প্রশংসা করে একটি পোস্ট শেয়ার করেছিলেন। গত বছরের এপ্রিলে বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

আদানি পাওয়ার ছাড়াও এনটিপিসি লিমিটেড এবং পিটিসি ইন্ডিয়া লিমিটেডসহ ভারতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই সংস্থাগুলোর কাছেও বাংলাদেশের কোনো বকেয়া রয়েছে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ মাসের শুরুর দিকে শিক্ষার্থীদের প্রাণঘাতী বিক্ষোভ প্রশমনে বাংলাদেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মধ্যস্থতা করেন।

আহসান মনসুর জানান, তবে বাংলাদেশ এখন কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি। দেশটির সামগ্রিক বকেয়া ২ বিলিয়ন ডলার, যার মধ্যে বিমান সংস্থাগুলোর বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে।

অন্যদিকে, বৈদেশিক মুদ্রার মজুদও দ্রুত কমে যাচ্ছে। গত ৩১ জুলাই পর্যন্ত দেশটিতে মোট ২০.৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে, যা তাদের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। 

অন্যদিকে, দেশটির অন্তর্বর্তীকালীন সরকার এই অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে ৪.৭ বিলিয়ন ডলারের কর্মসূচির বাইরেও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে আরও ঋণ নেওয়ার চেষ্টা করছে।

আহসান এইচ মনসুর বলেন, 'মোট কথা হলো আমাদের টাকার প্রয়োজন। আমরা সব বকেয়া মিটিয়ে দিতে চাই।'

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / গৌতম আদানি / বিদ্যুৎকেন্দ্র / ঝাড়খণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • রূপপুরের প্রথম ইউনিটে ১৬ এমপিএ চাপে ভালভ পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষা ১৮ এমপিএতে
  • গৌতম আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী এখন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং
  • কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে
  • কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net