Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
সাভারে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৬ জনকে আসামী করে হত্যা মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2024, 05:50 pm
Last modified: 23 August, 2024, 05:52 pm

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎

সাভারে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৬ জনকে আসামী করে হত্যা মামলা

নিহত মো. আব্দুল আহাদ সৈকত (১৭) বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সাথে সাভারের শাহীবাগ এলাকায় বসবাস করতেন।
টিবিএস রিপোর্ট
23 August, 2024, 05:50 pm
Last modified: 23 August, 2024, 05:52 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আব্দুল আহাদ সৈকত (১৭) নামে এক শিক্ষার্থী। তার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহতের বাবা মো. নজরুল ইসলাম বাদি হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নিহত মো. আব্দুল আহাদ সৈকত (১৭) বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সাথে সাভারের শাহীবাগ এলাকায় বসবাস করতেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, পৌরসভার ২ ওয়ার্ডের কাউন্সেলর নজরুল ইসলাম মানিক মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, মাজহারুল ইসলাম রুবেলসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ২৫০ থেকে ৩০০ জনকে ।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সাভারের মুক্তিরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন মো. আব্দুল আহাদ সৈকত। ওইদন সন্ধ্যা ৬ টার দিকে মামলায় উল্লেখিত ১ থেকে ১০ নং আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্যান্য আসামীরাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যাদের মামলায় আসামী করা হয়েছে, তাঁরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। তাদের ছোরা গুলি আব্দুল আহাদের মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
Related Topics

টপ নিউজ

সাভার / হত্যা মামলা / শেখ হাসিনা / ওবায়দুল কাদের / আসাদুজ্জামান খান / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net