Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
‘জগাখিচুড়ি’ অবস্থা কাটিয়ে উঠতে পারলে বিশ্ব আমাদের সঙ্গে আরও বেশি ব্যবসা করতে চাইবে: ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 09:20 pm
Last modified: 20 August, 2024, 09:26 pm

Related News

  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

‘জগাখিচুড়ি’ অবস্থা কাটিয়ে উঠতে পারলে বিশ্ব আমাদের সঙ্গে আরও বেশি ব্যবসা করতে চাইবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতির আশা প্রকাশ করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 09:20 pm
Last modified: 20 August, 2024, 09:26 pm
বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি: সৌজন্যে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে 'জগাখিচুড়ি' অবস্থা কাটিয়ে উঠতে পারে, তাহলে বিশ্ব আমাদের সঙ্গে আরও ব্যবসা করতে চাইবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের ব্যবসায়ী নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 

আইসিসিবি'র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান। এসময় ড. ইউনুসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান ব্যবসায়ী নেতারা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান। 

বাংলাদেশের সম্ভাবনার বিষয়ে বৈঠকে ড. ইউনূস বলেন, 'আমরা বিশ্বের (ইতিবাচক) দৃষ্টি আকর্ষণ করব। বিশ্ব আমাদের থেকে প্রেরণা নেবে। তখন আমাদের সাথে আরো ব্যবসা করতে চাইবে।'

প্রধান উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতির আশা প্রকাশ করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

তিনি বলেন, বর্তমানে আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কিন্তু, এটাই হয়তো আমাদের সর্বোচ্চ সুযোগ-ও। আমাদের কাজটা অনেক কঠিন, কিন্তু সেটা করা খুবই সম্ভব।

এ সময় ব্যবসায়ী নেতারা অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান। তারা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে যা ঘটেছে আমরা তার সাক্ষী। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে।

জাতি হিসেবে মহানুভবতা অর্জনের জন্য 'আউট অব বক্স' চিন্তা করার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, যদি আমরা তরুণদের স্বপ্নকে সত্যি করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নকে সত্যি করতে পারব। 

এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবুদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক ও মোহাম্মদ হাতেমসহ ঊর্ধ্বতন ব্যবসায়ী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / প্রধান উপদেষ্টা / আইসিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • এলডিসি উত্তরণের পর অর্থনীতির সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার দরকার: আইসিসিবি
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net