Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
মেয়েকে দেওয়া কথা রাখতে পারেননি মিঠু, মারা গেলেন পুলিশের ‍গুলিতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2024, 04:10 pm
Last modified: 16 August, 2024, 04:53 pm

Related News

  • ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার

মেয়েকে দেওয়া কথা রাখতে পারেননি মিঠু, মারা গেলেন পুলিশের ‍গুলিতে

গত ১৯ জুলাই দুপুরে বাসা থেকে বের হয়ে বনশ্রী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মিঠু। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় জারা তাকে ফোন করে। মিঠু তার মেয়েকে ফোনে বলেছিলেন যে তিনি তাড়াতাড়িই বাড়ি ফিরবেন।
টিবিএস রিপোর্ট
16 August, 2024, 04:10 pm
Last modified: 16 August, 2024, 04:53 pm
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে কথা বলার সময় নামাজ শেষ করেই বাড়ি ফিরবেন বলে মেয়েকে কথা দিয়েছিলেন বাবা মুহাম্মাদ শরীফ মিঠু। মেয়েকে বলেছিলেন বাড়ি এসে একসঙ্গে খাবার খাবেন। কিন্তু তা আর হলো না। মেয়ের সঙ্গে কথা বলার পর মুহূর্তেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

বাবার মৃত্যুতে অসহায় মেয়ে মাহাবী শরীফ জারা। এছাড়া একমাত্র ছেলের মৃত্যুতে এখনও চোখের পানি ফেলেন মিঠুর বৃদ্ধা মা।

ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের মৃত শরীফ শামসুল আলমের একমাত্র ছেলে মিঠু। গত ১৯ জুলাই বুকে গুলি লেগে মারা যান তিনি।

২০০৬ সালে নওগাঁর রোহেদুন সেজবা ইভার সাথে বিয়ে হয় মিঠুর। একমাত্র মেয়ে জারাই যেন ছিল তার বাবার পৃথিবী। মেয়েকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন।

সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০১৫ সালে ঢাকার বনশ্রীতে বুটিকের একটি দোকান দেন মিঠু। তার স্ত্রী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তিনিও চাকরি ছেড়ে দোকানটির দেখাশোনা শুরু করেন। দুজনের আয়ে ভালোই চলছিল তাদের সংসার।

গত ১৯ জুলাই দুপুরে বাসা থেকে বের হয়ে বনশ্রী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মিঠু। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় জারা তাকে ফোন করে। মিঠু তার মেয়েকে ফোনে বলেছিলেন যে তিনি তাড়াতাড়িই বাড়ি ফিরবেন। তবে তিনি সে কথা রাখতে পারেননি।

কিছুক্ষণ পরে মিঠুর পরিবার জানতে পারে যে মিঠু আন্দোলনের সময় নিহত হয়েছেন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালে তার মরদেহ উদ্ধার করেন। মিঠুকে তার গ্রামের বাড়ি ফরিদপুরে দাফন করা হয়।

স্বামীর মৃত্যুর পর থেকে ছয় বছরের মেয়ে জারাকে নিয়ে নওগাঁয় নিজ বাড়িতে আছেন ইভা।

মিঠুর স্ত্রী ইভা বলেন, আমার বাবার বাড়ি নওগাঁ। আমার মেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় ইংরেজি ভার্সনে ২য় শ্রেণিতে পরে। আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। শারীরিক অসুস্থতার জন্য ২০২১ সালের ডিসেম্বর চাকরি ছেড়ে দিতে হয়। সুস্থ হওয়ার পর মেয়ের জন্য আর চাকরি করতে দেয়নি ওর বাবা। আমাকে বলেছিল অনেক কষ্ট করেছো। এখন মেয়েকে সময় দাও। মেয়েকে মানুষ করতে হবে।

তিনি বলেন, সরকারের কাছে অনুরোধ থাকবে আমার মেয়ের যেটা অধিকার সেটা যেন নিশ্চিত করে।

মিঠুর মা হানুফা আলম বলেন, মিঠু ছিল আমার একমাত্র সন্তান। ওর মৃত্যুর পর আমার জীবন এখন অন্ধকারে ভরে গেছে। জানি না সামনের দিন আমার কীভাবে কাটবে?'

তিনি তার পরিবারের জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। 

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / কোটা আন্দোলন / নিহত / পুলিশ / গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net