Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নতুন করে উপদেষ্টা হচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2024, 06:05 pm
Last modified: 17 August, 2024, 02:09 pm

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বিমান পর্ষদে নিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

নতুন করে উপদেষ্টা হচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান

আলী ইমাম মজুমদার ইতোমধ্যে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।
টিবিএস রিপোর্ট
15 August, 2024, 06:05 pm
Last modified: 17 August, 2024, 02:09 pm
স্কেচ ও কোলাজ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। আগামীকাল শুক্রবার নতুন কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন।

জানা গেছে, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক বিদ্যুৎ সচিব ফাওজুল কবির খান নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারও উপদেষ্টা হিসেবে শপথ নেবেন।

আলী ইমাম মজুমদার ইতোমধ্যে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া একজন সাবেক সেনা কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআইয়ের একজন সাবেক সভাপতিও উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গেছে। 

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। ওইদিন শেখ হাসিনা ভারত পালিয়ে যান।

এরপর রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।

তারপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং আরও ১৬ জনকে উপদেষ্টা করে করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এসব উপদেষ্টার মধ্যে ইতোমধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

উপদেষ্টাদের মধ্যে ড. সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের সকলকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে ২৪টি মন্ত্রণালয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবারের নতুন উপদেষ্টাদের শপথ উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে আলাদা করে দায়িত্ব দেওয়া হতে পারে।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ / অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বিমান পর্ষদে নিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net