Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
১৭ আগস্ট থেকে পুনরায় চলবে মেট্রোরেল, জানাল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 08:35 pm
Last modified: 13 August, 2024, 03:21 pm

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

১৭ আগস্ট থেকে পুনরায় চলবে মেট্রোরেল, জানাল সরকার

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘাত-সহিংসতায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। আপাতত এ দুটি স্টেশনে ট্রেন থামবে না।
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 08:35 pm
Last modified: 13 August, 2024, 03:21 pm
ফাইল ছবি/টিবিএস

আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু হচ্ছে। আজ রোববার উপদেষ্টা পরিষদের এক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘাত-সহিংসতায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। আপাতত এ দুটি স্টেশনে ট্রেন থামবে না।

গত মাসে সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে মেট্রোরেল পুনরায় চালু হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

এর আগে আজ সন্ধ্যায় সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 

তিনি বলেছিলেন, 'আমরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালু করার জন্য পুরো প্রস্তুত থাকব। তবে ঠিক কবে থেকে মেট্রোরেল চালু হচ্ছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।'  

তিনি আরও বলেন, অপারেশন পুনরায় চালু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি শুরু করেছি। এজন্য প্রযুক্তিগত যেসব পরীক্ষা চালানো দরকার, তা করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ট্রায়াল রানও করে ফেলা হবে।

তিনি বলেন, ভাঙচুর করা স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা নিয়ে এখনো প্রতিবেদন জমা দেয়নি। আশা করি কমিটি শীঘ্রই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পরে এ এই স্টেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে মেট্রোরেলের কর্মচারীরা গত শুক্রবার (৯ আগস্ট) থেকে 'বৈষম্যহীন' বেতন কাঠামোসহ বেশ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছেন।

এটি চলতে থাকলে কীভাবে মেট্রোরেল চালু করা হবে জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, একটি গোষ্ঠীর ইন্ধনে কিছু কর্মী কর্মবিরতি পালন করছেন। এটি দ্রুতই সমাধান হয়ে যাবে। মেট্রোরেল সার্ভিস চালুতে এর কোনো প্রভাব পড়বে না।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / অন্তর্বর্তী সরকার ২০২৪ / ডিএমটিসিএল / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net