Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ জেলা আ. লীগের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 07:50 pm
Last modified: 11 August, 2024, 07:53 pm

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ জেলা আ. লীগের

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম করার আহবান জানিয়ে বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। তাদেরকে তাদের কাজ করতে– সহায়তা করতে হবে। এরপরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃংখলা করে– তাহলে আওয়ামী লীগ তার দায়দায়িত্ব নেবে না।
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 07:50 pm
Last modified: 11 August, 2024, 07:53 pm
ছবি: টিবিএস

সেনাসদস্যদের ওপর গতকাল শনিবারের হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে নানান ধরনের গুজবে জনমনে কিছুটা চাপা আতঙ্ক কাজ করছে বলে আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন।  

উদ্ভূত পরিস্থিতিতে, সেনাবাহিনীকে আওয়ামী লীগের প্রতিপক্ষ না ভাবার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভায় এ আহবান জানান তিনি।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম করার আহবান জানিয়ে বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। তাদেরকে তাদের কাজ করতে– সহায়তা করতে হবে। এরপরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃংখলা করে– তাহলে আওয়ামী লীগ তার দায়দায়িত্ব নেবে না।

তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট শোক দিবস পালন করা হয়, আগামী শোক দিবসের অনুষ্ঠানও সেভাবেই পালন করা হবে।

এদিকে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা আওয়ামী লীগসহ সকল উপজেলা/পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন এর সকল স্তরের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আপনারা যারা মিছিল মিটিং করবেন– সেটা হতে হবে শান্তিপূর্ণ। কোন রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না। এই কয়দিনে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। গতকাল কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে যেটা কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোনোপ্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসেবে– আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।'

তিনি বলেন, 'আপনারা জেনে খুশি হবেন যে, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয়– সেই জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন।'

অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তাল থাকলেও সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গতকাল দিনভর গুজব ওঠায়– সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।

আজ সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে খোলা। কাজে ও প্রয়োজনে বাইরে বের হয়েছে সাধারণ মানুষ। শহরের অলিগলি, বাজারে রয়েছে মানুষের ভীড়। সড়ক-মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাতে বিভিন্ন স্থানে হামলা হতে পারে এমন গুজবে– কিছুটা আতঙ্ক অবশ্য রয়েছে সাধারণ মানুষের। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার বিকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্যত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। 

এবিষয়ে রাতে একটি বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র নিয়ে সেনা টহল দলের ওপর আক্রমণ করে। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাসদস্যদের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হন। 

 

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net