Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে, অস্ত্র নিয়ে মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 01:20 am
Last modified: 11 August, 2024, 07:47 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • গোপালগঞ্জে দিনে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি 

সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে, অস্ত্র নিয়ে মিছিল

সেই অস্ত্রটি নিয়ে বিক্ষোভকারীরা মিছিলও করেছে। পরে সেটি তারা গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রে জমা দিতে গেলে– তারা অস্ত্রটি নিতে রাজি হয়নি। তখন এটি গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 01:20 am
Last modified: 11 August, 2024, 07:47 pm
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে 'দেশত্যাগে বাধ্য করা'র প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে গোপালগঞ্জে। তাঁদের হাতে দেখা গেছে নানান দেশীয় তৈরি অস্ত্র। সেনাবাহিনীর একটি গাড়িতেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এসময় একজন সেনাসদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গিয়ে মারধরের শিকার ও লাঞ্ছিত হন দুই সাংবাদিক– চ্যানেল ২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙার টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেত আহমেদ। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেশীয় অস্ত্রেসজ্জিত নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন ইউনিয়নের নেতা-কর্মীরা বেলা তিনটার দিকে পৃথক পৃথক মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এরপরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জে কর্মরত সেনাসদস্যরা। তখন তাঁদের উদ্দেশ্যে 'ভুয়া, ভুয়া' স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেনাসদস্যদের সাথে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়ায় বিক্ষোভকারীরা।  একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সেনাসদস্যদের মারধর শুরু করে, এসময় ফাঁকা গুলি ছুঁড়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সেনাসদস্যরা। কিন্তু, বিক্ষোভকারীরা মারমুখো হয়ে হামলা করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এসময়  এ সময় এক সেনাসদস্যের কাছ থেকে একটি অস্ত্র নিয়ে ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

সেই অস্ত্রটি নিয়ে বিক্ষোভকারীরা মিছিলও করেছে। পরে সেটি তারা গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রে জমা দিতে গেলে– তারা অস্ত্রটি নিতে রাজি হয়নি। তখন এটি গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়।

লাচ্চু শরীফ একটি গণমাধ্যমকে বলেছেন, বিক্ষোভকারীরা তাঁর কাছে অস্ত্রটি জমা দিয়ে যান। তিনি ইতোমধ্যে সেনাবাহিনীকে অস্ত্রের বিষয়টি জানিয়েছেন। তাঁরা অস্ত্র নিতে আসছেন বলে জানিয়েছেন। তার আগপর্যন্ত অস্ত্রটি তাঁর (লাচ্চু) কাছে রাখতে বলেছেন।

এবিষয়ে রাতে একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র নিয়ে সেনা টহল দলের ওপর আক্রমণ করে। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাসদস্যদের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হন। 

আহত সেনাসদস্যরা বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী চার রাউন্ড গুলি করে, এবং পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে- বলেও জানায় আইএসপিআর। 

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • গোপালগঞ্জে দিনে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি 

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net