Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সংস্কার এজেন্ডা না জেনে মেয়াদ নিয়ে কথা বলা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2024, 12:15 pm
Last modified: 10 August, 2024, 12:29 pm

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

সংস্কার এজেন্ডা না জেনে মেয়াদ নিয়ে কথা বলা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মেয়াদ নিয়ে বারবার কথা বলে এখন অস্থির হওয়ার কিছু নেই। কী ধরনের সংস্কার চান, তা না জেনে মেয়াদ নিয়ে কথা বলতে পারব না। আপনি যদি সংস্কার না চান, সেটা ভিন্ন কথা।"
ইউএনবি
10 August, 2024, 12:15 pm
Last modified: 10 August, 2024, 12:29 pm

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার এজেন্ডা না জেনে তাদের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে এখনই কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মেয়াদ নিয়ে বারবার কথা বলে এখন অস্থির হওয়ার কিছু নেই। কী ধরনের সংস্কার চান, তা না জেনে মেয়াদ নিয়ে কথা বলতে পারব না। আপনি যদি সংস্কার না চান, সেটা ভিন্ন কথা।"

শুক্রবার (৯ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া রিজওয়ানা এ কথা বলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক সভার ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

যমুনা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অস্থায়ী বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক দেশ গড়ার যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার, আমরা শুধু ততটুকুই নেব এবং চূড়ান্তভাবে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব।"

পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণ প্রায়ই সব সেক্টরে সংস্কারের কথা বলে, 'এভাবে চলতে পারে না' এবং 'সিস্টেম পরিবর্তন করতে হবে।'

তবে অন্তর্বর্তীকালীন সরকার একা সংস্কার করতে পারবে না এবং গণমাধ্যম ও পেশাজীবী সংগঠনসহ সমাজের সবার সঙ্গে কথা বলবে।

রিজওয়ানা বলেন, "সংস্কার এজেন্ডা ঠিক করে আমরা আলোচনায় যাব।"

কীভাবে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তিনি বলেন, "আজকে সমস্যার সমাধান হবে না, তবে আমরা যত দ্রুত সম্ভব এটি সমাধানের বিষয়ে আলোচনা করেছি।"

ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায় কিছু কিছু জায়গায় হামলার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার স্থানীয় জনগণ এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে তাদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করবে।

তিনি বলেন, এই আন্দোলন ও সংঘর্ষে প্রাণ হারানো সকল শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।

যমুনা এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অস্থায়ী বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব উচ্চ আদালতের কার্যক্রম পুনরায় সচল করার ব্যবস্থা গ্রহণ, যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে এবং অতীতে এ ধরনের আরও অনেক মামলা দায়ের করা হয়েছে।  সরকার এসব হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন- এই তিনটি আইনে হয়রানিমূলক মামলা রয়েছে। তিনি বলেন, যদিও আইসিটি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন ইতোমধ্যে বাতিল করা হয়েছে, তবুও অনেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, অনেকে কারাগারে আছেন বা বাতিল দুটি আইনের অধীনে দায়ের করা অনেক মামলার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

উপদেষ্টা বলেন, "সুতরাং, আমরা আগামী দিনগুলোতে আইনগুলোর পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করব, যাতে এগুলো মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা না যায় বা ভিন্নমতাবলম্বীদের দমন করার সরঞ্জাম হিসাবে ব্যবহৃত না হয়।"

সব মন্ত্রণালয় পরিচালনায় উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এখানে শিক্ষার্থীদের কীভাবে সম্পৃক্ত করা যায়, সেটি পরে চূড়ান্ত করবে সরকার।

রিজওয়ানা হাসান বলেন, মানুষের জীবন ও জীবিকা, বাজার ও আর্থিক খাতের ওপর নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

সৈয়দা রিজওয়ানা হাসান / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net