Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
‘বাংলাদেশ পুনর্গঠন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 06:40 pm
Last modified: 09 August, 2024, 06:43 pm

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

‘বাংলাদেশ পুনর্গঠন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’: নাহিদ ইসলাম

নাহিদ সাংবাদিকদের বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে।  আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছি এবং স্বপ্ন আমরা দেখিয়েছি তা দ্রুত বাস্তবায়ন করা।’
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 06:40 pm
Last modified: 09 August, 2024, 06:43 pm
মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ শুক্রবার (৯ আগস্ট) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মন্ত্রণালয় বরাদ্দ দেওয়ার পর নাহিদ সাংবাদিকদের বলেন, 'গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে।  আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছি এবং স্বপ্ন আমরা দেখিয়েছি তা দ্রুত বাস্তবায়ন করা।'

এছাড়াও অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, 'রাজপথে শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সমাজ সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সচেষ্ট থাকব।'

তিনি আরও বলেন, 'আমরা শিক্ষার্থী ও জনগণের দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নে কাজ করব।'

নাহিদ এবং আসিফ ছিলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম।

এর আগে নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ উপদেষ্টা আজ সকালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

গতকাল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে আ.লীগ সরকারের পতনের তিনদিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
 
Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / বাংলাদেশ / পুনর্গঠন / অন্তর্বর্তীকালীন সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net