Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত: জিএম কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 08:45 pm
Last modified: 07 August, 2024, 08:48 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত: জিএম কাদের

জিএম কাদের বলেন, ‘জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারাবিশ্বের সামনে এক অনন্য মডেল।’
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 08:45 pm
Last modified: 07 August, 2024, 08:48 pm
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

দেশের বর্তমান বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প হয় না মন্তব্য করে জাতীয় পার্টি বলেছে, ইউনূসের নেতৃত্বকে সহায়তা করতে তারা প্রস্তুত।

বুধবার (৭ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চুড়ান্ত হওয়ায় 'স্বস্তি ও আনন্দ' প্রকাশ করে জাতীয় পার্টি।

'ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের,' বলা হয় বিজ্ঞপ্তিতে।

জিএম কাদের বলেন, 'জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারাবিশ্বের সামনে এক অনন্য মডেল।'

দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন আশা প্রকাশ করে জিএম কাদের বলেন, 'তার নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।'

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত নাজুক হয়ে পড়েছে এবং দেশের মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়েছে মন্তব্য করে জিএম কাদের আরও বলেন, 'স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন?'

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মুহাম্মদ ইউনূস বর্তমানে দেশের বাইরে আছেন। আগামীকাল বৃহস্পতিবার দুবাই থেকে দুপুর ২টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ড. ইউনূস।

'আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এ বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর-অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি,' বলেন তিনি।

গত সোমবার (৫ আগস্ট) ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশ সরকারবিহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলাও।

বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / অন্তর্বর্তীকালীন সরকার / জিএম কাদের / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net