Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ছেলের দেখা পেতে ৭ দিন ধরে কোর্টের বারান্দায় ঘুরছেন সবুরা বেগম

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
29 July, 2024, 10:05 am
Last modified: 03 August, 2024, 05:38 pm

Related News

  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

ছেলের দেখা পেতে ৭ দিন ধরে কোর্টের বারান্দায় ঘুরছেন সবুরা বেগম

সবুরা বেগম (৪৫) টিবিএসকে বলেন, “গত সপ্তাহে পুলিশ মেস থেকে তাদেরকে আটক করে নিয়ে যায়। আমরা ওইদিন তাদের সঙ্গে থানায় দেখা করি। এরপর থেকে আমার ছেলের দেখা নাই।"
তৌসিফ কাইয়ুম
29 July, 2024, 10:05 am
Last modified: 03 August, 2024, 05:38 pm
সিএমএম আদালত। ফাইল ছবি: টিবিএস

মেয়েকে নিয়ে গত সোমবার থেকে ঢাকার সিএমএম কোর্টের বারান্দায় ঘুরছেন গার্মেন্টস কর্মী সবুরা বেগম। উদ্দেশ্য গ্রেপ্তার হওয়া ছেলে ও মেয়ের জামাইকে একবারের জন্য হলেও দেখা। 

সবুরা বেগম (৪৫) টিবিএসকে বলেন, "গত সপ্তাহে পুলিশ মেস থেকে তাদেরকে আটক করে নিয়ে যায়। আমরা ওইদিন তাদের সঙ্গে থানায় দেখা করি। এরপর থেকে আমার ছেলের দেখা নাই। পুলিশ বলে কোর্টে প্রেরণ করেছে। কিন্তু কোর্টে এসে ওর দেখা পাইনি।"

"গত কয়েকদিন ধরে থানায় আর কোর্টের বারান্দায় ঘুরছি", যোগ করেন তিনি। 

সবুরা বেগম সাভারের একটি গার্মেন্টসে কাজ করেন। স্বামী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ভালোই চলছিল সংসার। তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলা সহিংসতার ঘটনা পুরো তালমাতাল করে দিয়েছে সবুরা বেগমের পরিবারকে। 

গত রোববার সাভারে একটি মেস থেকে সবুরার ছেলে ও মেয়ের জামাইকে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে ছেলের এক ঝলক দেখা পেতে বিভিন্ন জায়গা ঘুরছেন সবুরা বেগম।

রোববার দুপুরে সিএমএম কোর্ট প্রাঙ্গনে কথা হয় সবুরা বেগমের সঙ্গে। তিনি জানান, তার ছেলে সাব্বির (১৮) ও মেয়ের জামাই আনিস (২২) সাভারের নিউমার্কেট এলাকার একটি মেসে ভাড়া থাকতেন। সাব্বির রাস্তায় শরবত বিক্রি করতেন, অন্যদিকে আনিস কাজ করতেন একটি গার্মেন্টসে।

এ সময় পাশে থাকা সবুরা বেগমের কন্যা সালমা আক্তার (২০) বলেন, "শনিবার রাতে আমাদের বলেছেন রোববার আমারা স্বামীকে কোর্টে আনবে। তাই সকাল ৭টা থেকে কোর্ট প্রাঙ্গনে বসে আছি।"

"এখন ৩টা বাজে, অনেক আসামিকে আনা হয়েছে। প্রত্যেকটা গাড়ি চেক করেছি। কিন্তু আমার স্বামী এবং ভাই, কাউকে দেখিনি," যোগ করেন সালমা।

"আমার ছেলের জামিন লাগবে না। আমাকে একবার দেখা করতে দাও," বলেই কান্নায় ভেঙে পড়েন সবুরা বেগম ।

সবুরার মতো অনেকেই এসেছেন সিএমএম আদালত প্রাঙ্গনে। যাদের স্বজনদেরকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদিও অধিকাংশ পরিবারের দাবি পুলিশ তদন্ত ছাড়াই গণহারে গ্রেপ্তার করেছে।

সকাল থেকে সিএমএম কোর্টের গারদের সামনে অপেক্ষা করছিলেন কুলসুম বেগম (৪০)। জানালেন, গত শনিবার বিকেলে মিরপুর থেকে তার ছেলে সুজন মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলসুম বেগম বলেন, "আমার ছেলে একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ করে। ডিউটি চলাকালে পুলিশ তাকে আটক করে। পরে মিরপুরে দায়ের করা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায়।"

"আমার ছেলে আন্দোলন চলাকালে বাসায় ছিল। সে কোনো দলও করেনা। আমার ছেলেটাকে বিনা অপরাধে ধরে এনেছে," যোগ করেন কুলসুম।

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net