Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: ওবায়দুল কাদের

বাংলাদেশ

ইউএনবি
28 July, 2024, 05:15 pm
Last modified: 28 July, 2024, 05:28 pm

Related News

  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: ওবায়দুল কাদের

বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন, তাদের সরাসরি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি-জামায়াত একাত্তরের মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নই।
ইউএনবি
28 July, 2024, 05:15 pm
Last modified: 28 July, 2024, 05:28 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে কারফিউ জারির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের চেষ্টা করত তারা।'

তিনি বলেন, 'কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছোঁড়েনি।' 

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, 'কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় ড. মুহাম্মদ ইউনূসসহ যারা বিবৃতি দিচ্ছেন তাদের 'সম্ভাব্য সম্পৃক্ততা' খতিয়ে দেখা দরকার। ড. ইউনূস আগে গোপনে দেশের বিরোধিতা করতেন, এখন প্রকাশ্যে তা করছেন। তিনি বিদেশিদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন এবং গণমাধ্যমে বিবৃতি দিয়ে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন।'

বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন, তাদের সরাসরি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি-জামায়াত একাত্তরের মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নই।

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা সত্যিকারের উদ্বেগ থেকে হাসপাতালে যাচ্ছেন, আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। আর বিএনপি-জামায়াত জনগণের কাছে না গিয়ে বিবৃতির মাধ্যমে রাজনীতি করছে।'

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / কোটা আন্দোলন / সহিংসতা / গণভবন / দখল / ষড়যন্ত্র / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • ইরানকে ঠেকাতে ট্রাম্পের গোপন অস্ত্র হতে পারে পারস্য উপসাগরের ছোট্ট এক দ্বীপ
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net