Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
গুলিবিদ্ধ অন্দোলনকারীদের পানি খাওয়াতে গিয়ে প্রাণ হারান কুষ্টিয়ার আলমগীর

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
27 July, 2024, 04:25 pm
Last modified: 01 August, 2024, 01:48 pm

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭

গুলিবিদ্ধ অন্দোলনকারীদের পানি খাওয়াতে গিয়ে প্রাণ হারান কুষ্টিয়ার আলমগীর

আলমগীরে পরিবার জানায়, গত ১৯ জুলাই জুমার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন আলমগীর। ওই সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে দেখতে পান তিনি। তাই তাদের বোতল থেকে পানি পান করাতে যান তিনি। তখনই ওপর থেকে ছোঁড়া তিনটি গুলিতে আহত হন আলমগীর।
কুষ্টিয়া প্রতিনিধি
27 July, 2024, 04:25 pm
Last modified: 01 August, 2024, 01:48 pm
মো. আলমগীর শেখ। ছবি: সংগৃহীত

সংসারের হাল ধরতে নিজ এলাকায় থাকা অবস্থায় গাড়ি চালানো শেখেন কুষ্টিয়ার মো. আলমগীর শেখ (৩৬)। এরপর জীবিকার তাগিদে ২০ বছর আগে তিনি ঢাকায় পাড়ি জমান। গত আট বছর ধরে ঢাকার রামপুরা এলাকায় হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডে গাড়িচালকের চাকরি করতেন তিনি। বেতন যা পেতেন, তা দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনা, বাসাভাড়া ও সংসারের খরচ চলত না। তাই অবসরে অ্যাপসভিত্তিক পাঠাও মোটরবাইক চালাতেন আলমগীর।

গত ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরা বিটিভি ভবন এলাকায় সংঘর্ষে গুলিতে নিহত হন আলমগীর। তার গুলিবিদ্ধ মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গত রবিবার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হয়।

আলমগীর কুমারখালীর উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মুদি দোকানি মো. ইজারুল হকের ছেলে। পাঁচ ছেলের মধ্যে তিনিই বড়। গত শনিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে লাশ পৌঁছে দেয় আলমগীরের কোম্পানির লোকজন।

আলমগীরের পরিবারে বয়োজ্যেষ্ঠ বাবা-মা ছাড়া আছেন স্ত্রী রিমা খাতুন (৩০), মেয়ে তুলি খাতুন (১১), ছেলে আব্দুল আওলাদ (৭) ও ছোট ভাই আজাদ হক (১৮)।

আলমগীরে পরিবার জানায়, গত ১৯ জুলাই জুমার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন আলমগীর। ওই সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে দেখতে পান তিনি। তাই তাদের বোতল থেকে পানি পান করাতে যান তিনি। তখনই ওপর থেকে ছোঁড়া তিনটি গুলিতে আহত হন আলমগীর।

পরে আহত আলমগীরকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান তার কোম্পানির লোকজন। কিন্তু উত্তপ্ত পরিস্থিতির কারণে সেদিন হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। ওই অবস্থায় আলমগীরকে মৃত ভেবে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 

আলমগীরকে হারিয়ে তার পরিবারের আহাজারি। ছবি: গত বৃহস্পতিবার তোলা।

ঘটনার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেনি আলমগীরের পরিবার। বাড়িতে কেউ এলেই কান্নায় ভেঙে পড়ছেন মা। আলমগীরকে হারিয়ে অসহায়-দিশেহারা তার স্ত্রী, সন্তান ও ভাই।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আলমগীরের বাড়িতে গেলে তার মা আলেয়া খাতুন জানান, আলমগীর ধার্মিক ছেলে ছিল। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকা অন্দোলনকারীদের পানি খাওয়াতে গিয়েছিলেন তিনি। তখন উপর থেকে তিনটি গুলি এসে তার শরীরে লাগে। 

আলেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার বেটা তো আর ফিরে আসবে না। এখন ওর বউ, ছোয়ালপালের দেখবি কিডা? বাড়িছাড়া জাগাজমি কিচ্ছু নাই। ক্যাম্বা (কীভাবে) চলব? সরকার যদি একটু দেখতে তবেগা বাঁচতাম।'

স্ত্রী রিমা খাতুন বলেন, 'চাকরির টাকায় সংসার চলত না। তাই ও (স্বামী) অবসরে পাঠাও মোটরবাইক চালাত। এখন তো সব শ্যাষ।'

শ্বশুর, শ্বাশুড়ি, ছেলেমেয়ে নিয়ে কীভাবে চলবেন এই ভাবনাতেই দিশেহারা রিমা খাতুন। কোম্পানি ও সরকারের কাছে সহযোগিতার প্রত্যাশা করেছেন তিনি। 

ছোট ভাই আজাদ হক জানান, তার ভাইকে হাসপাতালে নেওয়া হলেও ডাক্তার ছিল না। তার ভাই চিকিৎসা পায়নি। শরীর থেকে গুলিও বের করা হয়নি। গুলিসহ তার ভাইকে দাফন করা হয়েছে। 

বাবা ইজারুল হক বলেন, 'আমি বুড়ো মানুষ। বড় ছেলেই ছিল সবার ভরসা। ঘরের সাথে ছোট দোকানে তেমন বেচাকেনা হয় না। দুশ্চিন্তায় আছি পরিবার নিয়ে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, 'ক্ষতিগ্রস্থ স্বজনদের খোঁজ-খবর নেওয়াসহ তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 
 
Related Topics

টপ নিউজ

কোটা / নিহত / কুষ্টিয়া / বিটিভি / আন্দোলনকারী / গাড়ি / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net