Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পুলিশি বাধা পেরিয়ে মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
11 July, 2024, 06:05 pm
Last modified: 11 July, 2024, 06:23 pm

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

পুলিশি বাধা পেরিয়ে মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টায় পুলিশের বাধা পেরিয়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে আজ পচনশীল পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার পরিবহন অবরোধের আওতামুক্ত রেখেছেন তারা।
বরিশাল প্রতিনিধি
11 July, 2024, 06:05 pm
Last modified: 11 July, 2024, 06:23 pm
ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনের অংশ হিসেবে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টায় পুলিশের বাধা পেরিয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। তবে আজ পচনশীল পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার পরিবহন অবরোধের আওতামুক্ত রেখেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান, ও প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা গান গেয়ে এবং সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ছবি: সংগৃহীত

এর আগে বিকাল সাড়ে ৩টায় সড়ক অবরোধের জন্য শিক্ষার্থীরা মিছিল বের করলে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের আটকে দেন পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ অবরোধ স্থান ও আশেপাশে অবস্থান নেন। তবে শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে গেট খুলে সড়কে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশ অবরোধস্থল থেকে কিছুটা দূরে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, 'আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য পুলিশ সকাল থেকে নানাভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করছে। বিকালে অঘোষিত ১৪৪ জারি করা হয়। শিক্ষার্থীরা যেন রাস্তায় না নামে সেই হুঁশিয়ারি দিয়েছেন তারা।'

তিনি বলেন, 'আমরা মনে করি গণতান্ত্রিক দেশে অহিংসভাবে সমবেত হওয়ার অধিকার সবার আছে। তাতে কেউ বাধা দিতে পারে না। আমরা অঘোষিত ১৪৪ ভেঙে রাস্তায় এসেছি। যতদিন দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরব না।'

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'অহিংস আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না।'

পথচারী আব্দুল হাই বলেন, 'মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য করা উচিত না। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছেন৷ আমি এই আন্দোলনে সমর্থন জানাই। শুধু আমি না, দেশের অধিকাংশ মানুষ এই বৈষম্য চায় না।'

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, 'শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।'

তিনি আরও বলেন, 'যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / কোটাবিরোধী আন্দোলন / অবরোধ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net