Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
হাজারীবাগ থেকে সরে এসে ট্যানারি এখন সাভারের নদী দূষণ করছে: উবায়দুল মোকতাদির চৌধুরী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 06:10 pm
Last modified: 27 June, 2024, 06:23 pm

Related News

  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

হাজারীবাগ থেকে সরে এসে ট্যানারি এখন সাভারের নদী দূষণ করছে: উবায়দুল মোকতাদির চৌধুরী

মন্ত্রী বলেন, নগরায়নের জন্য কেবল ভবন নির্মাণ, সুযোগ-সুবিধা বাড়ানো আর জীবন-জীবিকার কথা চিন্তা করলেই হবে না, প্রাকৃতিক প্রবৃদ্ধির বিষয়টিও মাথায় রাখতে হবে।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 06:10 pm
Last modified: 27 June, 2024, 06:23 pm
ছবি: টিবিএস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার পর ট্যানারিগুলো এখন সাভারের নদী দূষণ করছে।

'হাজারীবাগ থেকে যে ট্যানারি আমরা সাভারে নিয়ে গেলাম অনেক যুদ্ধ করে; কিন্তু সাভারে ট্যানারি ফ্লারিশ [উৎকর্ষ] করল না কেন? যে-সব কারণে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে নেওয়া হয়েছে, সে কারণগুলো সেখানেও [সাভারে] ঘটছে। সাভারে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সে নদীগুলো তো দূষণযুক্ত করে দিচ্ছে, দূষণমুক্ত নয়,' বলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'মেকিং সিটিজ সাসটেইনেবল: চ্যালেঞ্জেস অ্যান্ড ইমপ্যারেটিভিস ফর বাংলাদেশ' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. সেগুফতা হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, নগরায়নের জন্য কেবল ভবন নির্মাণ, সুযোগ-সুবিধা বাড়ানো আর জীবন-জীবিকার কথা চিন্তা করলেই হবে না, প্রাকৃতিক প্রবৃদ্ধির বিষয়টিও মাথায় রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, 'আমরা নগরায়নের নামে বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছি। শুধু বুড়িগঙ্গা নয়, টোটাল ওয়াটার সিস্টেমটা আজকে ধ্বংস হয়ে গেছে।

'এটাকে কীভাবে উদ্ধার করা যায়, সেটাও নগরায়নের পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। বর্জ্যব্যবস্থাপনার চিন্তা কঠিনভাবে করতে হবে। আর প্রতিদিন কৃষিজমি যে পরিমাণে নগরায়নের কবলে নষ্ট হচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।'

মন্ত্রী বলেন, 'ঢাকাই বাংলাদেশ নয়। ঢাকার বাইরেও বাংলাদেশ আছে, এটা আমরা বুঝতে চাই না। এমনকি দূর গ্রামের বাসিন্দারাও ঢাকায় চলে আসতে চান।'

ড. সেগুফতা হোসেন বলেন, বিশ্বব্যাপী অনেক অঞ্চলে টেকসই নগরায়ন অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও নগরায়নের ফলে যানজট, জলাবদ্ধতা, মাটি-পানি-বায়ু দূষণ, ভূমিকম্পের ঝুঁকি ইত্যাদি সমস্যার সম্মুখীন হচ্ছে।

ইতোমধ্যে ৪০ শতাংশ মানুষ শহরে বাস করে উল্লেখ করে প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইউএস)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, 'বাংলাদেশকে একেবারেই রুরাল [গ্রামীণ] বলার অবকাশ কম। আমদের পুরো নগরায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে।'

কিন্তু এর জন্য ন্যাশনাল আরবান পলিসি দরকার বলে জানান তিনি। '২০১১ সালে আমার নেতৃত্বে একটি দল এ নীতিমালা তৈরির প্রাথমিক কাজ করেছিল। কিন্তু আজ ২০২৪ সালেও কোনো কারণে সেটি চূড়ান্ত করা হয়নি।'

Related Topics

টপ নিউজ

ট্যানারি / হাজারীবাগ / র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী / মন্ত্রী / চামড়া শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net