Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
কোথায় আছে ‘১৫ লাখ’ টাকার সেই আলোচিত ছাগল?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 02:55 pm
Last modified: 27 June, 2024, 03:04 pm

Related News

  • মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে ঢাকা উত্তর সিটির অভিযান
  • সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে
  • মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

কোথায় আছে ‘১৫ লাখ’ টাকার সেই আলোচিত ছাগল?

ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাওয়ার পেছনে সাদিক এগ্রো থেকে যুক্তি দিয়ে বলা হয়েছিল, ছাগলটি ‘উন্নত জাত’-এর এবং এটি ‘উচ্চ বংশীয় মর্যাদাসম্পন্ন'।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 02:55 pm
Last modified: 27 June, 2024, 03:04 pm
ইফাত এবং তার আলোচিত ছাগল। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য '১৫ লাখ' টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ।

ফেসবুকে আলোচিত এই ছাগলের খবর ঘাটতে গিয়ে একে একে বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য! ১৫ লাখ টাকার ছাগল কেনা ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান, যিনি শুরুতে ইফাতকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতেই অস্বীকৃতি জানান।

ছেলের ছাগল কাণ্ডের পর তিনি এনবিআরের পদ হারিয়েছেন, সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে

ঈদুল আজহার কয়েকদিন আগে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাত রহমান 'কুখ্যাত' ছাগলটি কেনার পর মতিউর রহমানের বিলাসী জীবনের কথা প্রথম প্রকাশ্যে আসে। মতিউর, তার দুই স্ত্রী ও সন্তান এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এর আগে এদিন মতিউর ও তার পরিবারের সদস্যদের বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট (বিও হিসাব) জব্দ করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

এরপর থেকে মতিউর ও তার পরিবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ছেলে ইফাত ৭০ লাখ টাকা দিয়ে একটি গরু কিনেছে বলেও জানা যায়।

ছাগলটি মোহাম্মদপুরের আলোচিত খাবার 'সাদিক এগ্রো' থেকে কেনা হয়েছে বলে জানা যায়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ছাগলটির জন্য মাত্র এক লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। আলোচিত সেই ছাগলকান্ড যেমন বদলে দিয়েছে মতিউর রহমানের ভাগ্য, তেমনি ছাগলটি যেই খামার থেকে কেনা হয়েছে সেই সাদিক এগ্রোর ওপরও ভাগ্যদেবী যেন বেজায় চটেছেন।

সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির পদে রয়েছেন। তার বিরুদ্ধে অন্যান্য খামারিদের অভিযোগ, এত বিশাল দামের গরু-ছাগল বিক্রি করে কোরবানির পশুর হাটে অস্থিরতা তৈরি করছে সাদিক এগ্রো।

মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে ঢাকা উত্তর সিটির অভিযান

আজ (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তবে সকল ঘটনার সূত্রপাত যেই ছাগল থেকে, সেই ছাগলটি এখন কোথায় আছে?

আলোচিত ১৫ লাখ টাকার ছাগলটি সাদিক এগ্রোতেই রাখা ছিল। উচ্ছেদ অভিযানের সময় ছাগলটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

৬২ ইঞ্চি উচ্চতা এবং প্রায় ১৭৫ কেজি ওজনের এতো বিশাল আকৃতির ছাগল আমাদের দেশে সচরাচর দেখা যায় না।

ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাওয়ার পেছনে সাদিক এগ্রো থেকে যুক্তি দিয়ে বলা হয়েছিল, ছাগলটি 'উন্নত জাত'-এর এবং এটি 'উচ্চ বংশীয় মর্যাদাসম্পন্ন'। খামারের এ রকম যুক্তি নিয়ে হাস্যরসও কম হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বলেই বসেছেন— আজকের বাজারে নাকি মানুষের থেকে দাম বেশি ছাগলের।

বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ছাগলটির পেছনে নাকি প্রতিদিন হাজার টাকা খরচ করতে হয়েছে সাদিক এগ্রোকে।

'উন্নত জাত' এর ছাগলটির খাদ্য সম্পর্কে জানতে চাইলে খামারের কর্মীরা জানিয়েছিলেন, এটিকে 'পুষ্টিকর খাবার' খাওয়ানো হয়। তবে এর বেশি কিছু বলেননি তারা।

Related Topics

টপ নিউজ

ছাগলকাণ্ড / এনবিআর কর্মকর্তা মতিউর / সাদিক এগ্রো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে ঢাকা উত্তর সিটির অভিযান
  • সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে
  • মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net