Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 12:50 pm
Last modified: 23 June, 2024, 01:56 pm

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প
  • দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর কারাগারে
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

সরিয়ে দেওয়া হলো আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে

আজ রোববার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরপি) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করার তথ্য জানানো হয়
টিবিএস রিপোর্ট
23 June, 2024, 12:50 pm
Last modified: 23 June, 2024, 01:56 pm
আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। 

আজ রোববার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরপি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে— কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

ছেলের 'ছাগলকাণ্ডে' আলোচিত এই এনবিআর কর্মকর্তা রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি- এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে আজ (২৩ জুন) তাকে ব্যাংকের পর্ষদ সভায় যোগ দিতে নিষেধ করা হয়েছিল বলে জানায় সূত্র।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শেষের দিকে তাকে পরিচালকের পদ থেকে অপসারণ করা হতে পারে।

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, আজ সকাল ১১টায় অনুষ্ঠিত পর্ষদ সভায় মতিউরকে যোগ না দিতে আগেই বলা হয়েছিল।

তবে তিনি বৈঠকে যোগ দিয়েছেন কি–না তা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মৌখিকভাবে সোনালী ব্যাংককে জানিয়েছে, মতিউর রহমান যেন আজকের বোর্ড মিটিংয়ে উপস্থিত না হন। 

এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকও মতিউর রহমানকে সভায় যোগ না দেওয়ার ব্যাপারে পরামর্শ দেয়।

এদিকে, মতিউর রহমানকে অপসারণ করা হবে কি–না, সে বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রী বর্তমানে ভিয়েনায় অবস্থান করায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আগামী ২৭ জুন মন্ত্রী দেশে ফেরা পর্যন্ত মতিউর রহমান পদে বহাল থাকবেন।

এর আগে, গত ৪ জুন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।
 

Related Topics

টপ নিউজ

ছাগলকাণ্ড / মতিউর রহমান / কোরবানির ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প
  • দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর কারাগারে
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net