Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
মেট্রোরেলের মতিঝিল–কমলাপুর রুটের ৪০ শতাংশের বেশি নির্মাণকাজ সম্পন্ন

বাংলাদেশ

ইউএনবি
25 June, 2024, 05:40 pm
Last modified: 29 June, 2024, 01:34 pm

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর
  • রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মেট্রোরেলের মতিঝিল–কমলাপুর রুটের ৪০ শতাংশের বেশি নির্মাণকাজ সম্পন্ন

প্রকল্প এলাকায় নির্মাণ কাজের সুবিধার্থে সড়কের একপাশ বন্ধ রেখে অন্যপাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কাজ শেষ হলেই সড়কটি পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ইউএনবি
25 June, 2024, 05:40 pm
Last modified: 29 June, 2024, 01:34 pm
প্রতীকী ছবি: টিবিএস

মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর রুটের প্রায় ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে কমলাপুর অংশের নির্মাণকাজ। এরইমধ্যে মেট্রো স্টেশনের ৩০টি পিলারের মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজও শিগগিরই সম্পন্ন হবে।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রোরেল চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ইউএনবিকে জানান, 'মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর অংশে গত মার্চের শেষ দিকে ভায়াডাক্ট সংযোজন শুরু হয়েছে। কমলাপুর মেট্রো স্টেশনের কাজও অনেক দূর এগিয়েছে। এই অংশের সার্বিক অগ্রগতি ৪০ শতাংশ।'

কবে নাগাদ কাজ শেষ হবে জানতে চাইলে ডিএমটিসিএল পরিচালক বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রোরেল চলাচল শুরু হবে বলে আশা করছি।

ডিএমটিসিএল থেকে জানা যায়, কমলাপুর পর্যন্ত বাকি ১ দশমিক ১৬ কি.মি. অংশের নির্মাণকাজ পুরোদমে চলছে। ২০২৫ সালের জুনের মধ্যে এই নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এদিকে মেট্রোরেলের কাজের সুবিধার্থে আগামী ছয় মাস কমলাপুর থেকে টিটিপাড়া সড়কের দুটি লেনের একটি লেনে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এমএএন ছিদ্দিক জানান, প্রকল্প এলাকায় নির্মাণ কাজের সুবিধার্থে সড়কের একপাশ বন্ধ রেখে অন্যপাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কাজ শেষ হলেই সড়কটি পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

মতিঝিলের শাপলা চত্বর হয়ে দক্ষিণ কমলাপুর দিয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কি.মি. অংশে নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল এমআরটি লাইন-৬। মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবনের সামনের সড়কে পাইলিং করে নির্মাণ করা হয়েছে মেট্রোরেল পিয়ার। এর মধ্যে মতিঝিল মেট্রো স্টেশনের সামনের অংশে ৬২৮ ও ৬২৯ নম্বর পিয়ার থেকে ভায়াডাক্ট বসানোর কাজ শুরু হয়েছে।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজের জন্য বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙতে হয়েছে। কমলাপুর অংশে মেট্রোরেল লাইন সম্প্রসারণের জন্য শতাধিক বাড়ি ও দোকানপাট উচ্ছেদ করতে হয়েছে। এজন্য ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

ডিএমটিসিএল সূত্র জানায়, এমআরটি লাইন-৬ প্রকল্পের কমলাপুর অংশের কাজের জন্য ৩৭ ধরনের মাটির পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় ১৭৭ পাইলিং, ৬১টি পাইল ক্যাপ, ৩০টি স্টেশন কলাম, ৩৯টি পিয়ার বা ভায়াডাক্ট কলাম, ১৭টি পিয়ার হেড, ১২টি পোর্টাল বিম, ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্ট, ২৮টি স্প্যান, ৪১০৭ বর্গমিটার কনকোর্স স্ল্যাব, ২৫৪০ বর্গমিটার রেলওয়ে লেভেল স্ল্যাব, ২৭২৩ বর্গমিটার প্ল্যাটফর্ম স্ল্যাব ও ১৬০০ টন ইস্পাত স্ট্রাকচার ব্যবহার করা হবে।

এরমধ্যে ১৭৭ পাইলিংয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে। ৬১টি পাইল ক্যাপের মধ্যে ৪২টির কাজ শেষ হয়েছে এবং ৩৯টি পিয়ারের মধ্যে ২১টির কাজ শেষ হয়েছে। পাশাপাশি রাজধানীর উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের শতভাগ কাজ শেষ হয়েছে। মার্চের শেষ দিক থেকে ৬২৮ নম্বর পিয়ার থেকে কমলাপুরমুখী ৬২৯ নম্বর পিয়ারের মধ্যে ভায়াডাক্ট বসানোর কাজ শুরু হয়েছে।

দেশের প্রথম মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬। এটি নির্মাণ করা হয়েছে উড়াল (এলিভেটেড) পথে। রাজধানীর উত্তরা-দিয়াবাড়ী-মিরপুর-ফার্মগেট-মতিঝিল-কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কি.মি. অংশ চালু করা হয়। এছাড়া আগারগাঁও থেকে মতিঝিল অংশটি গত বছর ৪ নভেম্বর খুলে দেওয়া হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১৬ কি.মি. উড়ালপথে মেট্রোরেল চলাচল করছে।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / কমলাপুর / মেট্রো রেল রুট-৬ / মতিঝিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর
  • রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net