Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: যান চলাচল সীমিত থাকবে রাজধানীর যেসব সড়কে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 11:55 am
Last modified: 23 June, 2024, 11:59 am

Related News

  • যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: যান চলাচল সীমিত থাকবে রাজধানীর যেসব সড়কে

নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপি
টিবিএস রিপোর্ট
23 June, 2024, 11:55 am
Last modified: 23 June, 2024, 11:59 am
ইলাস্ট্রেশন: ডিএমপি

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২৩ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের এলাকার কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ বা সীমিত করা হবে বলে এক নির্দেশনায় জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে— হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল সীমিত রাখবে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ। 

এ অবস্থায় নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপি।

রমনা-ট্রাফিক বিভাগের নির্দেশনায় সমাবেশে আসা গাড়িগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোডে পার্কিং করার জন্য বলা হয়েছে।

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে রাজনৈতিক কর্মী সম্মেলনে জন্ম হয় পাকিস্তানের প্রথম বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। অসাম্প্রদায়িক চেতনার পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর এ দলের নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক এই দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

দলের 'প্লাটিনাম জয়ন্তী' উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। দুপুর ২টা ৩০ মিনিটে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ডিএমপি / যান চলাচল সীমিত / যান চলাচল নিয়ন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়দের বাসায়, নইলে থানার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net