Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
এবারও ঈদের ছুটিতে বন্দর চালুর সুফল মেলেনি

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
20 June, 2024, 10:55 am
Last modified: 20 June, 2024, 10:58 am

Related News

  • পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

এবারও ঈদের ছুটিতে বন্দর চালুর সুফল মেলেনি

আগের বছরগুলোতেও একই রকম পরিস্থিতি দেখা গেছে
শাহাদাৎ হোসেন চৌধুরী
20 June, 2024, 10:55 am
Last modified: 20 June, 2024, 10:58 am
চট্টগ্রাম বন্দরে কনটেইনার। ফাইল ছবি: টিবিএস

বিগত বছরের মতো এবারও ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দর খোলা রাখার সিদ্ধান্ত, তেমন সুফল বয়ে আনতে পারেনি। ছুটিকালীন শেষ দুই দিন একটি কন্টেইনারও ডেলিভারি হয়নি। ছুটির প্রথম দিন ডেলিভারি হয়েছে মাত্র ৩৮৯ টিইইউ (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইইউনিট) কন্টেইনার।

এর আগে, গত ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখের ছুটিতেও শতভাগ চালু ছিল চট্টগ্রাম বন্দর। ওই সময়েও আশানুরূপভাবে কন্টেইনার ডেলিভারি হয়নি। বন্দরের তথ্য অনুযায়ী, ঈদ-উল-ফিতরের দিন ডেলিভারি হয়নি একটি কন্টেইনার; এছাড়া, অন্যান্য ছুটির দিনে ডেলিভারি নেমে এসেছিল ১,০০০ টিইইউ-এর নিচে।

আগের বছরগুলোতেও একই রকম পরিস্থিতি দেখা গেছে।

জানা যায়, ঈদুল আজহার ছুটিতে বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি নিতে স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনার ডেলিভারি নিতে বিজিএমইএ'র প্রতি বিশেষ নির্দেশনা ছিল বন্দর কর্তৃপক্ষের। সুফল পেতে বিজিএমইএ'র পক্ষ থেকে দুটি মনিটরিং সেলও গঠন করা হয়েছিল। 
তবে এতসব উদ্যোগ, সমন্বয়, আয়োজনের পরেও বন্দর খোলা রাখার সুফল মেলেনি।

এর ফলে ঈদের ছুটির তিনদিন আগ থেকে ছুটিকালীন সময়, অর্থাৎ ছয় দিনে বন্দর ইয়ার্ডে জমেছে অতিরিক্ত ৪,০৮৮ টিইইউ কন্টেইনার। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার রাখার সক্ষমতা ৫৩,৫১৮ টিইইউ। 

১৪ জুন সকাল ৮টা পর্যন্ত বন্দর ইয়ার্ডে কন্টেইনার ছিল ৩১,১২৪ টিইইউ। ১৯ জুন সকাল  ৮টা পর্যন্ত বন্দর ইয়ার্ডে কন্টেইনার রয়েছে ৩৫২১২ টিইইউ। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও চালু ছিল বন্দর। সুফল পেতে এবার বিশেষ নির্দেশনা ছিল বন্দরের স্টেক হোল্ডার প্রতিষ্ঠানগুলোর প্রতি। আমদানিকারকরা পণ্য ডেলিভারি না নেওয়ায় এর সুফল পাওয়া যায়নি। তবে একদিন প্রায় বন্ধ থাকলেও ছুটির পরবর্তী দুই দিন জাহাজ থেকে কন্টেইনার উঠানামা কিছুটা স্বাভাবিক ছিলো। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, "বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। স্টেকহোল্ডারদের প্রতি এবার বিশেষ নির্দেশনাও ছিল। কিন্তু আমদানিকারকরা ডেলিভারি নেননি।" 

"আশা করছি ছুটি শেষে ডেলিভারির অপেক্ষায় থাকা কন্টেইনারগুলো দ্রুত বন্দর থেকে ছাড় করবেন আমদানিকারকরা," বলেন তিনি।

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারির হিসাব ধরা হয় আগের দিন সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত। উদাহারণস্বরূপ— ১৯ জুনের কন্টেইনার ডেলিভারির হিসাবটি ১৮ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের। 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে বন্দরে ৪,০০০ থেকে ৫,০০০ কন্টেইনার ডেলিভারি হয়। গড়ে কন্টেইনার ডেলিভারির সংখ্যা ৪,৫০০ টিইইউ।

বন্দরের কন্টেইনার ডেলিভারির তথ্য অনুযায়ী— ১৪ জুন ৫৩৬০ টিইইউ, ১৫ জুন ৩০৯৯ টিইইউ, ১৬ জুন ২২৩৯ টিইইউ এবং ১৭ জুন ৩৮৯ টিইইউ কন্টেইনার ডেলিভারি হয়েছে। তবে এরপরের দুইদিন ১৮ জুন ও ১৯ জুন ডেলিভারি হয়নি কোনো কন্টেইনার।

ঈদের আগে স্টেকহোল্ডারদের পাঠানো একটি চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উল্লেখ করে, গত কয়েকটি ঈদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত জনবল নিয়োজিত রেখে বন্দরের কার্যক্রম চালু রাখলেও বিজিএমইএ'র সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহ ঈদের আগে ও পরে কার্যক্রম বন্ধ রাখে। এর ফলে বন্দর থেকে কাঙ্খিত হারে আমদানীকৃত এফসিএল কন্টেইনার ও এলসিএল কার্গো ডেলিভারি হয়নি। এতে বন্দর হতে পণ্য ডেলিভারি না নেওয়ায় পণ্যের জট সৃষ্টি হয়। ফলে ঈদের ছুটি পরবর্তী সময়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক করা বেশ দুরূহ হয়ে পড়ে এবং বন্দরের উৎপাদনশীলতা ব্যাহত হয়। 

বিজিএমইএ'র ভাইস প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী টিবিএসকে বলেন, "ঈদের ছুটিতে রপ্তানি পণ্যের শিপমেন্ট স্বাভাবিক থাকলেও আমাদনি পণ্য চালান ডেলিভারি নেয়নি গার্মেন্টস মালিকরা। তবে বন্দরে যে পরিমাণ আমদানি পণ্য চালান আটকে গেছে, সেগুলো এক সপ্তাহের মধ্যে ডেলিভারি নেওয়া হবে।"

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে বন্দরে ৭,০০০ থেকে ৮,০০০ কন্টেনার হ্যান্ডলিং বা জাহাজে ওঠানামা হয়। ঈদের দিন কোনো রপ্তানি কন্টেইনার জাহাজে উঠেনি। ঈদের দিন জাহাজ থেকে শুধুমাত্র আমদানি পণ্যবাহী কন্টেইনার নামানো হয় ৩৪৭ টিইইউ। ঈদের পরদিন জাহাজে আমদানি এবং রপ্তানি কন্টেইনার উঠানামা হয় ৮২৭৪ টিইইউ।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, "বন্দর চালুর সুফল পেতে হলে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে চালুর রাখার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।"
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / বন্দর / ঈদের ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net