Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2024, 09:30 am
Last modified: 09 June, 2024, 09:31 am

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত
টিবিএস রিপোর্ট
09 June, 2024, 09:30 am
Last modified: 09 June, 2024, 09:31 am
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় আজ রোববার (৯ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরই মধ্যে দিয়ে শেষ হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অনুষ্ঠানিকতা। 

এসব উপজেলার মধ্যে একটিতে ইভিএমে এবং বাকি ১৮টিতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে।

এর আগে, গত ১৮ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশাল ও খুলনা জেলার ২০টি উপজেলার ভোট স্থগিত করেছিল ইসি।

এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের নির্বাচন আবারও স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৮ জুন) রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, "বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো যাচ্ছে না। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করা হয়ছে।"

এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনে বাঘাইছড়িতে গতকাল শনিবার সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ ভোট গ্রহণ চলছে— নেত্রকোনা জেলার খালিয়াজুরী; বাগেরহাটের শরনখোলা ও মোড়লগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছ, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালোকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলায়।

এই ১৯ উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৩০ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসব উপজেলার ১ হাজার ১৮১টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন। নির্বাচনে ৯ জন রিটার্নি কর্মকর্তা ও ১৯ জন সহকারি রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।
 
Related Topics

টপ নিউজ

ভোট / উপজেলা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net