Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটের অধিকাংশ নদ-নদীর পানি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
29 May, 2024, 08:20 pm
Last modified: 30 May, 2024, 02:07 pm

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটের অধিকাংশ নদ-নদীর পানি

সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর পানি বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট প্রতিনিধি
29 May, 2024, 08:20 pm
Last modified: 30 May, 2024, 02:07 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের প্রায় সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

সিলেট জেলার অধিকাংশ নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে গত দুইদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ উপজেলার সবচেয়ে বড় নদী সারীনদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্যমতে, প্রাক-বর্ষায় সুরমা নদীর কানাইঘাট এলাকার বিপৎসীমা ১০.৮০ সেন্টিমিটার। সেখানে বুধবার (২৯ মে) সকাল ৯টায় ছিল ১২.৪৫ সেন্টিমিটার পানি। সিলেটে ‍সুরমার বিপৎসীমা ৮.৩০ সেন্টিমিটার হলেও এদিন সকালে তা ছিল ৯.৪০ সেন্টিমিটার।

একইভাবে বেড়েছে কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর পানিও। কুশিয়ারার আমলশিদ ও শেওলা এলাকা এবং সারি-গোয়াইনের সারিঘাট ও গোয়াইনঘাট এলাকায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, 'আমাদের নদ-নদীর পানি বৃদ্ধি পায় মূলত উজান থেকে নেমে আসা ঢলের কারণে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাততো আমাদের দেশেও ছিল। তাছাড়া প্রাক-বর্ষাকালে বৃষ্টি হওয়া স্বাভাবিক।'

২৬ মে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এটির প্রভাব থাকে সোমবার পর্যন্ত। এ দুদিন টানা ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয় বিভিন্ন জেলা।

দীপক রঞ্জন দাস বলেন, শুষ্ক মৌসুমের হিসেবে সিলেটে নদীর পানি বিপৎসীমার ওপরে আছে। 'এ পানি আরেকটু বৃদ্ধি পাবে তারপর নেমে যাবে।'

তবে ভারতের মেঘালয় বা আসামে বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামবে বলে জানান এ প্রকৌশলী। 'এজন্য আমাদেরকে বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে,' তিনি বলেন।

সিলেট আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুম শুরুর এ সময়ে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১৪৬.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী তিনদিন সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট / নদীর পানি / পানি / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net