Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে দারিদ্র্য বিমোচন ও শিশুদের স্বাস্থ্য-শিক্ষায় অর্থ সরবরাহের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
29 May, 2024, 04:25 pm
Last modified: 29 May, 2024, 04:30 pm

Related News

  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • বিশ্ব নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে: সিপ্রি
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’

অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে দারিদ্র্য বিমোচন ও শিশুদের স্বাস্থ্য-শিক্ষায় অর্থ সরবরাহের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যেসব দেশ অস্ত্র উন্নয়ন ও অস্ত্র প্রতিযোগিতায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা শান্তির কথা বলি। কিন্তু কেন আপনারা সংঘাতে জড়াচ্ছেন?’
ইউএনবি
29 May, 2024, 04:25 pm
Last modified: 29 May, 2024, 04:30 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি: পিআইডি

অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে এর পরিবর্তে দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘবে ব্যয় করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'জলবায়ুর প্রতিকূলতা থেকে মানবজাতিকে রক্ষার জন্য এখন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অস্ত্র উন্নয়ন ও প্রতিযোগিতার জন্য অর্থ সরবরাহ করা যেতে পারে। আর এই অর্থ দরিদ্র শিশুদের খাবারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ব্যবহার করা যাবে।'

আজ বুধবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যেসব দেশ অস্ত্র উন্নয়ন ও অস্ত্র প্রতিযোগিতায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'আমরা শান্তির কথা বলি। কিন্তু কেন আপনারা সংঘাতে জড়াচ্ছেন?'

শেখ হাসিনা বলেন, অস্ত্র প্রতিযোগিতার জন্য ব্যয় করা এই অর্থ যদি ক্ষুধার্ত মানুষের খাবার, শিক্ষা ও গরিবদের চিকিৎসার পেছনে ব্যয় করা হতো তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। মানুষের জীবনযাত্রার মান উন্নত হত এবং তারা উপযুক্ত উপায়ে জীবনযাপন করতে পারত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরাইলের গণহত্যা, মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর উদাহরণ টেনে তিনি বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত ও যুদ্ধ আজ বিশ্বশান্তি বিঘ্নিত করছে।'

তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত মানবজাতির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

সংঘাত ও যুদ্ধের কারণে তরুণরা প্রাণ হারাচ্ছে এবং নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'অস্ত্র প্রতিযোগিতা যত বাড়তে থাকে, মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে উঠছে।'

আলোচনার মাধ্যমে সমস্যা ও বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করতে চাই। বিশ্বের বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে।'

অনুষ্ঠানে যুদ্ধাহত তিনজন শান্তিরক্ষীকে পদক দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধানমন্ত্রী 'আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস জার্নাল-২০২৪' (খণ্ড-১০) উন্মোচন করেন।

বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৪৯৩ জন নারীসহ ৬ হাজার ৯২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। বাংলাদেশি শান্তিরক্ষীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ হাজার ৯৭০ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৫২ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ৪০৬ জন এবং বাংলাদেশ পুলিশের ৩৬৪ জন সদস্য রয়েছেন।

এ পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বিশ্বশান্তি / অস্ত্র প্রতিযোগিতা / আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • বিশ্ব নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে: সিপ্রি
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net