Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2024, 10:25 pm
Last modified: 26 May, 2024, 10:36 pm

Related News

  • সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি: উপকূলে বৃষ্টিপাত শুরু
  • সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন
  • উপকূলে দমকা ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ঘূর্ণিঝড় রিমালে নিহত ২০, ক্ষয়ক্ষতি ৭ হাজার ৪৮২ কোটি টাকা: সংসদে প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

সবচেয়ে বেশি বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা ও ঝালকাঠি জেলা।
টিবিএস রিপোর্ট
26 May, 2024, 10:25 pm
Last modified: 26 May, 2024, 10:36 pm
ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ২৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপকূলীয় অঞ্চলে কোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো।

রোববার (২৬ মে) রাত ৮টা ৪৫ মিনিটের পর থেকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ শুরু করেছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোর বিদ্যুৎকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরপরই যাতে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে লক্ষ্যে প্রত্যেকটি সমিতির কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় বলেন, 'ইতোমধ্যে সবার ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।'

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেন তা ঠিক করা যায়, সেজন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিভিন্ন জায়গায় ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিআরইবি'র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা ও ঝালকাঠি জেলা।

এর মধ্যে পটুয়াখালীতে ছয় লাখ, বাগেরহাটে সাড়ে চার লাখ এবং ভোলায় সোয়া চার লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, 'ঝড়ের সময় যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয়, সেজন্য মাইকিং করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় রিমাল / বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন / রিমাল / উপকূল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত: লবণাক্ত উপকূলে নিরাপদ জলের সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি: উপকূলে বৃষ্টিপাত শুরু
  • সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন
  • উপকূলে দমকা ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ঘূর্ণিঝড় রিমালে নিহত ২০, ক্ষয়ক্ষতি ৭ হাজার ৪৮২ কোটি টাকা: সংসদে প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net