Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা, মোংলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রামে ৯ নম্বর বিপৎসংকেত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2024, 09:15 am
Last modified: 26 May, 2024, 04:22 pm

Related News

  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, সমুদ্রবন্দরগুলোকে ২ নং হুঁশিয়ারি সংকেত
  • সৌরশক্তি যেভাবে ঘূর্ণিঝড়ের সময়েও চর আব্দুল্লাহর বাসিন্দাদের যোগাযোগের মধ্যে রেখেছিল
  • ঘূর্ণিঝড় রিমালে সারা দেশে ৪৮.৭ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ
  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
  • ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ অতিক্রম করছে

ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা, মোংলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রামে ৯ নম্বর বিপৎসংকেত

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস
টিবিএস রিপোর্ট
26 May, 2024, 09:15 am
Last modified: 26 May, 2024, 04:22 pm
ছবি: ২৬ মে, সকাল ৯টা ৪০ মিনিটের উইন্ডি ডট কম থেকে নেওয়া স্ক্রিনশট।

বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রিমাল'। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'রিমাল' উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৯.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার (২৬ মে) রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি  তীব্র আকার ধারণ করবে।

সকালে ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানায়, পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বাংলাদেশের যথাক্রমে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সময় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আজ মধ্যরাতেই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব রাজ্যের কিছু অংশে এবং উপকূলীয় বাংলাদেশে ভারী বর্ষণ ও তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৮ নং বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ মে ২০২৪) সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝড়ো হাওয়া সহ ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একইসঙ্গে ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

Related Topics

টপ নিউজ

ঘুর্ণিঝড় / ঘূর্ণিঝড় রেমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, সমুদ্রবন্দরগুলোকে ২ নং হুঁশিয়ারি সংকেত
  • সৌরশক্তি যেভাবে ঘূর্ণিঝড়ের সময়েও চর আব্দুল্লাহর বাসিন্দাদের যোগাযোগের মধ্যে রেখেছিল
  • ঘূর্ণিঝড় রিমালে সারা দেশে ৪৮.৭ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ
  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
  • ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ অতিক্রম করছে

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net