Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
২ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 02:20 pm
Last modified: 21 May, 2024, 02:24 pm

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • অভিবাসন নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • ১৯ বছর পর অস্ট্রেলিয়া সফরের আশায় বাংলাদেশ
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টিফা চুক্তি স্বাক্ষর 

২ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী 

আজ বিকাল ৪টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিকাল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন।
টিবিএস রিপোর্ট
21 May, 2024, 02:20 pm
Last modified: 21 May, 2024, 02:24 pm
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিমানবন্দ‌রে পেনি ওংকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

আজ বিকাল ৪টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিকাল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া গ্রুপের ডেপুটি সেক্রেটারি এবং পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দক্ষিণ-পূর্ব এশিয়া অফিসের প্রধান মিশেল চ্যানসহ একটি ছোট প্রতিনিধি দল থাকবেন।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাদের বৈঠক হবে। সেখানে দ্বিপাক্ষিক বিষয়াবলীর মধ্যে বিশেষত বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।"

গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, "আমি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থকে এগিয়ে নিতে বাংলাদেশ সফর করব। ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে, তাই আমি বাংলাদেশে আমার প্রথম সফর করতে পেরে আনন্দিত।"

মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশে পিপল-টু-পিপল কানেকশন রয়েছে। ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছে।

পেনি ওং বলেন, "আমি কক্সবাজারে যাব, সেখানে আমি দেখব অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কীভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাস্তব সহায়তা প্রদান করছে।"

ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই মানবিক সহায়তা বাস্তুচ্যুতির কারণগুলো চিহ্নিত করা, টেকসই সমাধান খুঁজে বের করা এবং শেষ পর্যন্ত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টার অংশ। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া / পেনি ওং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • অভিবাসন নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • ১৯ বছর পর অস্ট্রেলিয়া সফরের আশায় বাংলাদেশ
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টিফা চুক্তি স্বাক্ষর 

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net