Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
'প্রত্যয়' পেনশন স্কিম বাতিলের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 12:50 pm
Last modified: 21 May, 2024, 12:56 pm

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ
  • এখনও ২৮ বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, প্রশাসনিক-একাডেমিক স্থবিরতায় পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার

'প্রত্যয়' পেনশন স্কিম বাতিলের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

আগামী ২৫ মে’র মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেলে ২৮ মে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দুই ঘণ্টার ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।
টিবিএস রিপোর্ট
21 May, 2024, 12:50 pm
Last modified: 21 May, 2024, 12:56 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য সম্প্রতি চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তাদের দাবি, নতুন এই স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে।

সোমবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবিলম্বে 'সুপার গ্রেড' চালুর দাবিও জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 'সুপার গ্রেড' চালুর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, "প্রত্যয় প্রকল্পটি পুরানো এবং নতুন কর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। এটি চালু থাকলে, সহকর্মীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।"

এর আগে, গত ২০ মার্চ স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্টায়ত্ত এবং সংবিধিবদ্ধসহ এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে 'প্রত্যয়' স্কিম চালু করে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ জুলাই, ২০২৪ তারিখ থেকে এইসব প্রতিষ্ঠানে যোগদানকারীরা প্রত্যয় স্কিমের সুবিধাভোগী হবেন।

জিনাত হুদা বলেন, "বর্তমান শিক্ষকরা বিদ্যমান পেনশন স্কিম নিয়েই সন্তুষ্ট আছেন। কেন এই নতুন স্কিম চালু করা হয়েছে, তা স্পষ্ট নয়।"

তিনি মনে করেন, এটি ভবিষ্যতে শিক্ষকতা পেশায় যোগদানকারী মেধাবী শিক্ষকদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

তার মতে, নতুন পেনশন প্রকল্পের ফলে গবেষণার কাজ পিছিয়ে যাবে। এছাড়া, প্রত্যয় স্কিমের আওতায় অবসরে যাওয়ার বয়সসীমা ৬০ বছর, যেখানে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য বর্তমান পেনশন স্কিমে অবসরের বয়স ৬৫ বছর।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব মো. নিজামুল হক ভূইয়া জানান— তারা এ বিষয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা কেউই নতুন পেনশন প্রকল্প বাতিলের আহ্বানে সাড়া দেননি।

আগামী ২৫ মে'র মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেলে ২৮ মে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দুই ঘণ্টার ধর্মঘটের হুঁশিয়ারি দেন ফেডারেশনের নেতারা।

আগামী ৪ জুন তারা অর্ধদিবস হরতাল পালন করবেন। তবে নির্ধারিত পরীক্ষা এসব আন্দোলনের বাইরে থাকবে বলে জানান তারা।

শিক্ষক সমিতির নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া অষ্টম সরকারি পে-স্কেলের অধীনে 'সুপার গ্রেড' চালুর প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।

Related Topics

টপ নিউজ

সরকারি বিশ্ববিদ্যালয় / পাবলিক বিশ্ববিদ্যালয় / সর্বজনীন পেনশন স্কিম / প্রত্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ
  • এখনও ২৮ বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, প্রশাসনিক-একাডেমিক স্থবিরতায় পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net