Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৫ জুন

বাংলাদেশ

ইউএনবি
20 May, 2024, 09:55 pm
Last modified: 20 May, 2024, 09:56 pm

Related News

  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আহমেদ আযম খান, ভূমি মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৫ জুন

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার (২০ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন আহমদ সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
ইউএনবি
20 May, 2024, 09:55 pm
Last modified: 20 May, 2024, 09:56 pm
ফাইল ছবি: সংগৃহীত

আগামী ৫ জুন ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশনে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার (২০ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন আহমদ সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের তৃতীয় সংসদ অধিবেশন আগামী ৫ জুন বিকাল ৫টায় শুরু হবে।

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের পরবর্তী জাতীয় বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা।

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা (বরাদ্দের ২৬ দশমিক ৬৭ শতাংশ) রেখে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ব্যয়ের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি।

সে হিসেবে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপি নিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে মোট এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকা।

এডিপিতে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১৩৩টি, জরিপ প্রকল্প ২১টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮৭টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের ৮০টি প্রকল্পসহ মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ৩২১টি।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ এডিপিতে সর্বোচ্চ ৩৮ হাজার ৮০৯ কোটি টাকা (বরাদ্দের ১৫ শতাংশ) বরাদ্দ পেতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার সরকার যথাযথভাবে বাজেট উপস্থাপন করতে পারবে এবং তা বাস্তবায়নও করবে।

ছয় কার্যদিবসের পর গত ৯ মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হয়।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ / বাজেট / রাষ্ট্রপতি / মো. সাহাবুদ্দীন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আহমেদ আযম খান, ভূমি মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net