Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
তাজউদ্দীন মেডিকেলে লিফটে আটকা রোগীর মৃত্যুর জন্য ‘ধাক্কাধাক্কি’ দায়ী: হাসপাতাল কর্তৃপক্ষ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
13 May, 2024, 12:35 pm
Last modified: 13 May, 2024, 12:37 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

তাজউদ্দীন মেডিকেলে লিফটে আটকা রোগীর মৃত্যুর জন্য ‘ধাক্কাধাক্কি’ দায়ী: হাসপাতাল কর্তৃপক্ষ

গাজীপুর প্রতিনিধি
13 May, 2024, 12:35 pm
Last modified: 13 May, 2024, 12:37 pm
ছবি: টিবিএস

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যুর ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে অবহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে 'লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের দরজার নিরাপত্তা ব্যবস্থা (Door Safety) কাজ করেনি' বলে দাবি করা হয়েছে।

এতে আরও দাবি করা হয়েছে, লিফটে রোগীসহ অন্যরা ৪৫ মিনিট নয়, ১০–১৫ মিনিট আটকে ছিলেন। 

রোববার (১২ মে) বিকালে হাসপাতালের পক্ষ থেকে চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করছেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো: জাহাঙ্গীর আলম ও গণপূর্ত ই/এম বিভাগ-১০, ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম।

রোববার রাত ১১টার দিকে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, চিঠিটি গণপূর্ত বিভাগের পক্ষ থেকে পাঠানো হয়েছে। চিঠিতে যা বলা হয়েছে, এটি তাদের প্রাথমিক ধারণা।

চিঠিতে বলা হয়েছে, ১২ মে রোববার গাজীপুরে একটি লিফট আনুমানিক বেলা ১১টা ১৫-র দিকে ৯ম ও ১০ তলার মাঝামাঝি রোগী ও রোগীর দর্শনার্থীসহ হঠাৎ আটকে যায়। 

চিঠিতে আরও বলা হয়েছে, 'প্রাথামিকভাবে লিফটটি বিদ্যুৎ বিভ্রাটের জন্য ৯ম ও ১০ তলার মাঝখানে আটকে গেলে লিফটির ARD (স্বয়ংক্রিয় রেসকিউ ডিভাইস) কাজ করার জন্য ০১ (এক) মিনিট সময়ের প্রয়োজন হয়। কিন্তু লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের Door Safety কাজ করে নাই ।'

স্বাস্থ্য অধিদপ্তরে চিঠিতে আরও বলা হয়েছে, 'পরবর্তীতে লিফট অপারেটর লিফট মেশিন রুমে হাত দিয়ে ম্যানুয়ালি লিফটটি একটি ফ্লোরে আনার পূর্বেই রোগীসহ লোকজন দরজা খুলে বের হয়ে আসে। এই সকল কাজ সম্পন্ন হতে ইতোমধ্যে ১০-১৫ মিনিট সময় অতিবাহিত হয়'।

রোগীর অসুস্থতা নিয়ে চিঠিতে বলা হয়েছে, ওই রোগী হার্টের রোগী ছিল। তাৎক্ষণাৎ তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লিফটটি আগে থেকে ত্রুটিপূর্ণ ছিল না বলে দাবি করে চিঠিতে বলা হয়েছে, 'লিফটটি নিয়মিত সার্ভিস ও মেইনটেনেন্স করা হয় এবং বর্তমানে লিফটি চালু আছে। আটকে পড়া রোগীসহ অন্যান্য লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটির সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের চিঠিতে আরও দাবি করা হয়েছে, পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ওই রোগী ৪৫ মিনিট লিফটে আটকা ছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছে, সেই তথ্যটি সঠিক নয়।

প্রসঙ্গত, গতকাল গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকে থাকার পর মমতাজ (৫০) নামক এক রোগীর মৃত্যু হয়েছে। 

এর আগে গত ৪ মে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা জিল্লুর রহমান (৭০) নামে এক রোগী হাসপাতালের ১২তলা থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

লিফটে আটকে রোগীর মৃত্যু / তাজউদ্দীন মেডিকেল কলেজ / রোগীর মৃত্যু / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net