Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
বিজিএপিএমইএ’র সভাপতি হচ্ছেন শাহরিয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2024, 10:35 pm
Last modified: 11 May, 2024, 10:59 pm

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

বিজিএপিএমইএ’র সভাপতি হচ্ছেন শাহরিয়ার

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয় এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৭ জন পরিচালক। 
টিবিএস রিপোর্ট
11 May, 2024, 10:35 pm
Last modified: 11 May, 2024, 10:59 pm
মো. শাহরিয়ার। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএর প্রথম নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার। তিনি ২০২৪-২৬ মেয়াদে সংগঠনটির নেতৃত্ব দেবেন।

সংগঠনটির ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হতে যাচ্ছে। এর আগে সমঝোতার ভিত্তিতে পর্ষদ গঠন করায় কখনোই ভোটাভুটি হয়নি।

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয় এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৭ জন পরিচালক। 

ঐক্য পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হওয়ায় এর প্যানেল নেতা শাহরিয়ার বিজিএপিএমইএর সভাপতি হতে যাচ্ছেন।

ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার ২৫৭ ভোট পেয়েছেন।

এদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রাজ্জাকুল ইসলাম। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।

নির্বাচন বোর্ড জানিয়েছে, মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার ভোট দিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার তার প্যানেলের প্রতি আস্থা রাখার জন্য সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহরিয়ার বলেন, নির্বাচনে যারাই জিতুক বা পরাজিত হোক না কেন, আগামী দুই বছর সবাইকে সাথে নিয়ে এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করব।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / বিজিএপিএমইএ / পোশাকশিল্প / সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • আরও ৫ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের সতর্কতা
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net