Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
রাজধানীর যেসব এলাকায় উষ্ণতার ঝুঁকি বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2024, 03:30 pm
Last modified: 29 April, 2024, 03:29 pm

Related News

  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

রাজধানীর যেসব এলাকায় উষ্ণতার ঝুঁকি বেশি

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি থেকে প্রকাশ করা এক প্রতিবেদনে রাজধানীর সবচেয়ে উষ্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কামরাঙ্গীরচর ও আদাবরকে।
টিবিএস রিপোর্ট
29 April, 2024, 03:30 pm
Last modified: 29 April, 2024, 03:29 pm

চলমান তাপপ্রবাহের পাশাপাশি গরম বাতাস ও সূর্যের প্রখরতার কারণে বর্তমান আবহাওয়া দেশের মানুষের জন্য অসহনীয় হয়ে উঠছে। আগামী দিনগুলোতে চলমান তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে এবং ২৯ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রাজধানী থাকায় তীব্র গরমে ব্যাহত হচ্ছে নাগরিক জীবনের স্বাভাবিক কার্যক্রম।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি থেকে ২৪ এপ্রিল প্রকাশ করা এক প্রতিবেদনে রাজধানীর বেশকিছু অঞ্চলের উষ্ণতার মাত্রা নিয়ে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তাপমাত্রা, জনসংখ্যার ঘনত্ব, দরিদ্র মানুষের উপস্থিতি এবং ঘনবসতির পরিমাণ ও বস্তির সংখ্যা বিবেচনা করে সমীক্ষা প্রতিবেদনটি করা হয়েছে।

সমীক্ষায় রাজধানীর সবচেয়ে উষ্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কামরাঙ্গীরচর ও আদাবরকে। পাশাপাশি ধানমন্ডি এলাকাতেও উষ্ণতার মাত্রা তীব্র হয়ে উঠছে। উষ্ণতার বিপদে থাকা এলাকাগুলো হল— কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, গোড়ান, বাসাবো, টঙ্গী, শহীদনগর, বাবুবাজার, জুরাইন, হাজারীবাগ, পোস্তগোলা, যাত্রাবাড়ী, তেজকুনীপাড়া, নাখালপাড়া, সায়েদাবাদ, কুর্মিটোলা, আজমপুর, কামারপাড়া, মোহাম্মদপুর, আদাবর ও মহাখালী।

প্রতিবেদনে বলা হয়েছে, কামরাঙ্গীরচর ও আদাবরের তাপমাত্রা বেশী থাকায় বাইরে বের অল্প সময় বাইরে অবস্থান করলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এসব এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করতে পারছেন। তাপপ্রবাহের কারণে এসব এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তাদের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে।

সমীক্ষা অনুযায়ী, রাজধানীর শাহবাগ, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উষ্ণতার মাত্রা সবচেয়ে কম। এসব অঞ্চলের বাসিন্দারা চলমান তাপপ্রবাহের মধ্যে তুলনামূলক কম বিপদে আছেন।

এদিকে শাহবাগ, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উষ্ণতার মাত্রা কম। এছাড়া রাজধানীর উত্তরখান, খিলক্ষেত ও ডেমরা এলাকাতেও উষ্ণতার মাত্রা কম।

রাজধানীর বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে মতিঝিল, ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার ও গুলশান এলাকায় উষ্ণতা মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছেছে। কিন্তু এসব এলাকার বাণিজ্যিক ভবনগুলোতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের কারণে ভেতরে অবস্থান করা মানুষ কম ঝুঁকিতে থাকলেও ভবনগুলোর বাইরে বা সড়ক ও খোলা স্থানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের জন্য উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

নগরবিদ ও পরিবেশবিশেষজ্ঞরা মতে, ঘনবসতি, অতিরিক্ত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, গাছপালা ও জলাভূমি কমে যাওয়া এবং কংক্রিটের স্থাপনার জন্য  রাজধানীতে তাপমাত্রার পাশাপাশি অতি উষ্ণতার ঝুঁকি প্রতি বছর বাড়ছে।

আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার যেসব এলাকার গাছপালা ও জলাভূমি কম সেগুলোর তাপমাত্রা গাছপালা ও জলাভূমি জলাভূমি আছে এমন এলাকার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত তাপ সতর্কতা বাড়িয়েছে কারণ চলমান তাপপ্রবাহ গতকাল থেকে শুরু হয়ে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই মাসে এটি ৭ম তাপপ্রবাহ সতর্কতা।

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / রাজধানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net