Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণ দাবিতে মানববন্ধন

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
24 April, 2024, 10:15 pm
Last modified: 24 April, 2024, 10:15 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণ দাবিতে মানববন্ধন

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ব্রিজের পশ্চিম পাড়ে মুজিব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফরিদপুর প্রতিনিধি
24 April, 2024, 10:15 pm
Last modified: 24 April, 2024, 10:15 pm
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে কুমার নদের উপর স্থাপিত আলীমুজ্জামান বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ব্রিজের পশ্চিম পাড়ে মুজিব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী মো. জিয়াউর রহমান, মো. দেলোয়ার হোসেন, ফিরোজ হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম টুটুল প্রমুখ।

অংশগ্রহণকারীরা বলেন, ফরিদপুর শহরের সবচেয়ে প্রাচীন এই সেতুটি কুমার নদের দুই পাড়ে মুজিব সড়কের সংযোগ সেতু। ৮৮ সালের বন্যায় ব্রিজটি ধসে যাওয়ার পরে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের মানুষ বাইপাস ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হন।

তারা বলেন, বেইলি ব্রিজ একটি অস্থায়ী ব্যবস্থা। অথচ ৩৬ বছর পেরিয়ে গেলেও এই অস্থায়ী ব্যবস্থাই জেঁকে বসেছে শহরের বুকে। 

পরিকল্পিত নগরায়ণের পথে এই অস্থায়ী লোহার ব্রিজটি বড় বাধা উল্লেখ করে তারা বলেন, এমন একটি বেঢপ ব্রিজের কারণে শহরে পরিকল্পিত যান চলাচল ব্যবস্থা গড়ে উঠছে না। এটি স্মার্ট সিটি নির্মাণের বড় অন্তরায়।

তারা বলেন, শহরে যানজট নিরসন সহ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আমরা চাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা এবিষয়ে কার্যকর ব্যবস্থা নিবেন। তারা অবিলম্বে এখানে প্রশস্ত আকারে যান চলাচলের উপযোগী একটি স্মার্ট ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৩৫ সালে ফরিদপুর জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান খান বাহাদুর আলীমুজ্জামান চৌধুরী কুমার নদের বুকে শহরের দুই প্রান্তের সংযোগবর্তী এই আলীমুজ্জামান ব্রিজটি নির্মাণ করেন। ৮৮'র বন্যায় ব্রিজটি ধসে যাওয়ার পরে ৯৩ সালের দিকে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ তৈরি করা হয়। ব্রিজের দুই পাড়ে শহরের ব্যস্ততম তিতুমীর মার্কেট ও হাজী শরীয়তুল্লাহ বাজার অবস্থিত। ব্রিজটিতে যান চলাচল বন্ধ থাকায় নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / মানববন্ধন / কুমার নদ / আলীমুজ্জামান বেইলি ব্রিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net