Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মাংসের দাম কমাতে উন্নত জাতের গরু প্রজননের অনুমতি প্রয়োজন: খামারিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2024, 11:20 am
Last modified: 20 April, 2024, 12:22 pm

Related News

  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত, ভর্তুকি ১০০ কোটি টাকা
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে

মাংসের দাম কমাতে উন্নত জাতের গরু প্রজননের অনুমতি প্রয়োজন: খামারিরা

খামারিরা আরও বলছেন, গরুর মাংসের এমন লাগামছাড়া দাম কমাতে হলে আগে সরকারকে দেশে গবাদি পশুর খাদ্যের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে।
টিবিএস রিপোর্ট
20 April, 2024, 11:20 am
Last modified: 20 April, 2024, 12:22 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) বলছে, দেশে উন্নত জাতের গরু প্রজননের অনুমতি না দিলে গরুর মাংসের দাম কমানো সম্ভব হবে না।

বিডিএফ সভাপতি ও সাদিক এগ্রোর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, "ব্রাজিল এখন দুধ ও মাংসের উৎপাদনে সবচেয়ে এগিয়ে। আমাদের দেশের মাংস উৎপাদনে উন্নত জাত পালনের অনুমতি প্রদান না করলে দেশের মাংসের খরচ কমানো সম্ভব নয়।"

তিনি বলেন, ১২ কেজি দানাদার খাবার খেয়ে এক কেজি মাংস উৎপাদন করে দেশি জাতের গরু– যেখানে  উন্নত জাতের গরু ৫ কেজি খাবার খেয়েই এক কেজি মাংস দেয়।

প্রতি কেজি গরুর মাংস এখন ৭৫০ টাকা বা এর বেশিতে বিক্রি হচ্ছে। ফলে অনেক সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে দেশে আমিষের চাহিদা পূরণের এই অন্যতম উৎস। 

খামারিরা বলছেন, গরুর মাংসের এমন লাগামছাড়া দাম কমাতে হলে আগে সরকারকে দেশে গবাদি পশুর খাদ্যের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে।

এছাড়া, দীর্ঘদিন ধরেই খামারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক ক্যাটাগরি থেকে সরিয়ে কৃষির আওতায় আনা, উন্নত মানের ভ্যাক্সিন উৎপাদন ও সহজলভ্য করা, ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের বাস্তবায়ন করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন খামারিরা।  

বগুড়া ভান্ডার এগ্রো ফার্ম'র স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, "পশুখাদ্যের দাম গত ৫ বছরে ১৩৭ শতাংশ বেড়েছে। এই দাম বৃদ্ধি রুখতে হলে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, না হলে দেশের হাজার হাজার শিক্ষিত উদ্যোক্তারা তাদের পুঁজি নিয়ে ঝুঁকিতে পাড়বেন।"

খামারিরা বলছেন, ২০১৬ সালে কয়েকজন খামারি মিলে বাংলাদেশের গরু পালনকে শিল্পে রূপান্তরিত করার লক্ষ্যে গড়ে তোলে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। যেখানে এখন খামারির সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। তাদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষিত। এই খামারিদের উৎসাহ ধরে রাখতে না পারলে মাংসের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ধরে রাখা কষ্ট হয়ে পড়বে বলে মনে করছেন তারা।

প্রাণীসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট খামারিরা বলছেন, ২০১৫ সাল পর্যন্ত মাংসের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা ছিল ৬৫ শতাংশ। ৫ বছরের চেষ্টায় খামারিরা এই ঘাটতি পূরণ করতে পেরেছে। যেখানে প্রতি বছর কোরবানির ঈদে দেশের গরুতেই মিটছে চাহিদা; বরং বছর বছর ২৫ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থেকে যাচ্ছে।

দেশে ২০১৩-১৪ অর্থবছরে সব ধরনের মাংসের উৎপাদন ছিল ৪৫ লাখ টন; ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ১০ হাজার মেট্রিক টনে। খামারিদের স্বপ্ন এখন মাংস রপ্তানির।

ঢাকায় শেষ হলো প্রাণিসম্পদ মেলা

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শেষ হলো। আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য করে পশু বুকিং দিতে ইচ্ছুক অনেকেই এসেছিলেন মেলায়।

মেলার আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)। 

মেলায় ৪০০ স্টলে কয়েক হাজার প্রাণীর এই প্রদর্শনী দেখতে শুক্রবার ছুটির দিনে শত শত মানুষের উপস্থিতি দেখা যায়।

মেলার শেষদিনে উপস্থিত উদ্যোক্তাদের প্রদর্শিত খামারের প্রাণীর গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ বিবেচনায় ১৯ ক্যাটাগরিতে মোট ৯৩টি পুরষ্কার, ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়  অংশগ্রহণকারীকে।

দুদিনের প্রাণীসম্পদ মেলাটি শুক্রবার শেষ হলেও সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর আগামী ২২ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন করবে। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। 
 

Related Topics

টপ নিউজ

গরুর মাংস / গবাদি পশু / প্রাণিসম্পদ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত, ভর্তুকি ১০০ কোটি টাকা
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net