Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
সিটি ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2024, 03:45 pm
Last modified: 08 April, 2024, 07:57 pm

Related News

  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • বিনিয়োগ ও ফি থেকে আয় বেড়ে বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের মুনাফা ৫২৬ কোটি টাকা
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

সিটি ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দুটো ব্যাংক একীভূত হলেও তারা পরবর্তী তিন বছরের জন্য পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে।
টিবিএস রিপোর্ট
08 April, 2024, 03:45 pm
Last modified: 08 April, 2024, 07:57 pm
কোলাজ: টিবিএস

এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার পর এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক।

আজ সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে জানানো হয়েছে, সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংকের একীভূতকরণ স্বেচ্ছায় হবে।

আজ সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংকের সাথে একীভূত করার সুপারিশ করা হয়। এরপর সিটি ব্যাংক ও বেসিক ব্যাংক উভয়ের বোর্ডের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে দুই ব্যাংকের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, "আমরা এখনো একীভূত করার জন্য কোনো দুর্বল ব্যাংককে চূড়ান্ত করিনি।"

সিটি ব্যাংক এখনো একীভূতকরণের জন্য নির্বাচিত কয়েকটি দুর্বল ব্যাংকের অবস্থা পর্যালোচনা করছে। এরপর বাছাইকৃত ব্যাংক এর সাথে একীভূতকরণের অনুমোদনের জন্য বোর্ডে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিটি ব্যাংকের জন্য একীভূতকরণ মডেল ভিন্ন হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দুটো ব্যাংক একীভূত হলেও তারা পরবর্তী তিন বছরের জন্য পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে।

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে যার মধ্যে দুটো সরকারি ব্যাংক এবং দুটো বেসরকারি ব্যাংক। গত মার্চে প্রথমবারের মতো এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংককে একীভূত করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সাথে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক একীভূতকরণ / বেসিক ব্যাংক / সিটি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • বিনিয়োগ ও ফি থেকে আয় বেড়ে বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের মুনাফা ৫২৬ কোটি টাকা
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net