Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, ধীর গতিতে চলছে যানবাহন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2024, 03:25 pm
Last modified: 05 April, 2024, 03:32 pm

Related News

  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, ধীর গতিতে চলছে যানবাহন

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে বলে জানান, গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। 
টিবিএস রিপোর্ট
05 April, 2024, 03:25 pm
Last modified: 05 April, 2024, 03:32 pm
৫ এপ্রিল,২০২৪; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায়, যান চলাচলের গতি ধীর হয়ে পড়েছে ছবি: টিবিএস

ঈদ যাত্রার শুরুতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। ঈদের আগে টোল প্লাজাতেও গাড়ির লম্বা সারিও দেখা গেছে।

ঈদের আগে আর মাত্র এক কার্যদিবস বাকি থাকায় অনেকেই রাজধানী ঢাকা থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এতে করে, গতরাত (৪ এপ্রিল) থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে বলে জানান, গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। 

মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হবার কারণে– সেখানে যানবাহনের জটলা দেখা দেওয়ায় পুরো মহাসড়কজুড়ে যানবাহনের ধীরগতি বলে দাবি করেন তিনি। 

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা ও মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় শুক্রবার ভোর থেকেই কিছুটা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

এরমধ্যে প্রাইভেট কার ও বাসের সংখ্যাই বেশি। যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি লেন করা হয়েছে।

সকালের দিকে পদ্মা সেতুর টোল প্লাজাতেও কিছুটা যানজট দেখা যায়। ছবি: টিবিএস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজার দায়িত্বে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা বলেন, 'পদ্মা সেতুতে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার গাড়ি পারাপার হচ্ছে। ঈদ আসলে সেটা বেড়ে দ্বিগুণ হবে বলে ধরে নেই, তবে এখনও সে পরিমাণ যানবাহন পারাপার হয়নি।' 

পদ্মা সেতুর টোল প্লাজার সেতু বিভাগের প্রকৌশলী আমিনুল হায়দার জানান, 'যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। একসঙ্গে অনেক গাড়ি আসাতে একটু চাপ বেড়েছিল, তবে এটা স্বাভাবিক। গাড়ি, বাস ট্রাক এবং ব্যক্তিগত গাড়ির লাইন আলাদা করায় নির্বিঘ্নে পদ্মা সেতুতে টোল দিয়ে পদ্মা পাড়ি দিতে পারছে। তবে ভোরের দিকে মহাসড়কে মটরসাইকেলের সংখ্যা একটু বেশি ছিল, সেটাও এখন কমে গেছে।'

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / পদ্মা সেতু / টোল প্লাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net