Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
গরম বাড়ার সাথে সাথে সাভার-গাজীপুর এলাকায় দিনে ৫–৬ ঘণ্টা লোডশেডিং

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2024, 06:55 pm
Last modified: 02 April, 2024, 08:20 pm

Related News

  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের

গরম বাড়ার সাথে সাথে সাভার-গাজীপুর এলাকায় দিনে ৫–৬ ঘণ্টা লোডশেডিং

শুধু সাধারণ বাসিন্দারাই নন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ অঞ্চলের শিল্প-কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
02 April, 2024, 06:55 pm
Last modified: 02 April, 2024, 08:20 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

তাপমাত্রা বৃদ্ধির মাঝে সাভার, ধামরাই ও গাজীপুর এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দৈনিক পাঁচ–ছয় ঘণ্টা পর্যন্ত লোডশেডিং পাচ্ছেন তারা। এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোল্লা মোহাম্মদ আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের চাহিদাও বেড়েছে।

তিনি বলেন, 'আজ [২ এপ্রিল] দুপুরে আমাদের সর্বোচ্চ ২৮৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল, বিপরীতে সরবরাহ ছিল ২২০ মেগাওয়াট। যার কারণে লোডশেডিং দিতে হচ্ছে।'

লোডশেডিং এক ঘণ্টার বেশি যেন স্থায়ী না হয়, তারা সে চেষ্টা করছেন বলে জানান এ কর্মকর্তা।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বেশ কিছু এলাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন।

অপরদিকে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মাশফিকুল হাসান টিবিএসকে বলেন, দুপুরের দিকে তাদের চাহিদা ছিল প্রায় ৪০০ মেগাওয়াট, বিপরীতে তারা ৫ শতাংশ পর্যন্ত গড়ে লোডশেডিং পাচ্ছেন।

আশুলিয়া ও গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈরসহ বেশকিছু এলাকা এ সমিতির আওতাধীন।

সাভার ও আশুলিয়ার বাসিন্দারা বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর তুলনামূলকভাবে বেশি লোডশেডিং পাচ্ছেন।

আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা শামসুজ্জোহা মিঠু টিবিএসকে বলেন, 'গত দুইদিন যাবত ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দিন ও রাতের বিভিন্ন ভাগে ৫–৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।'

একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে ব্যাপক ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি।

এদিকে শুধু সাধারণ বাসিন্দাদের ভোগান্তিই নয়, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ অঞ্চলের শিল্প-কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছে।

হেমায়েতপুরের বিসিক চামড়া শিল্প নগরীর বেশ কয়েকটি ট্যানারির মালিকেরাও দিনের অর্ধেক সময় ধরে বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে কারখানার কার্যক্রম বজায় রাখতে জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন জানিয়ে তারা বলেন, এর ফলে উৎপাদন খরচ ২০–৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে, শ্রমিকদের কাজের সময় বেশি লাগছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

লোডশেডিং / সাভার / গাজীপুর / বিদ্যুৎ বিভ্রাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net